নতুন লুক নিয়ে মজার অভিজ্ঞতা জানালেন শাকিব খান

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। অভিনেতার নতুন সিনেমার লুক ইয়েও আলোচনা কম হয় না। এবার শাকিব তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর জন্য সম্পূর্ণ নতুন রূপে হাজির হচ্ছেন এই ঢালিউড সুপারস্টার। শুধু শারীরিক গঠনে নয়, মুখের এনেছেন উল্লেখযোগ্য পরিবর্তন। এবার তাকে দেখা যাচ্ছে খোঁচা খোঁচা দাড়ি ছাড়া ঘন গোঁফে যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা। 

আগে বেশিরভাগ সময়ই অভিনয়ের প্রয়োজনে নকল গোঁফ ব্যবহার করলেও এই সিনেমার জন্য তিনি বাস্তবেই গোঁফ রেখেছেন। শাকিব খান শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে একটি অ্যাক্সেসরিজ শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই নিয়ে এক মজার অভিজ্ঞতা জানালেন। হাসতে হাসতেই তিনি বলেন, কয়েকবার এমন হয়েছে নিজের আসল গোঁফকে নকল ভেবে টেনে খুলতে গিয়েছিলাম! শুটিং শেষে মেকআপ খুলতে গিয়ে বলেছি, ‘গোঁফটা খুলে ফেলো’। তখন ওরা বলেছে ভাইয়া, এটা আসল গোঁফ।

এই নতুন লুক ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে এবং দর্শকরা তা বেশ পছন্দ করছেন বলে জানান তিনি। অনুষ্ঠানে কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান শাকিবকে বলেন, তিনি সময়ের সঙ্গে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন এবং দুই প্রজন্মের দর্শকের কাছেই সমান জনপ্রিয়। উত্তরে শাকিব হাসতে হাসতেই বলেন, তাই বলে আমাকে রাজ্জাক সাহেবদের সময়ের ভাববেন না! তবে হ্যাঁ, আমি সবসময় নিজেকে বদলে নেয়ার চেষ্টা করি।

‘সোলজার’ শেষ করে তিনি নতুন সিনেমা ‘প্রিন্স’–এর কাজ শুরু করবেন বলে জানান শাকিব। এরপর আসছে একটি রোমান্টিক সিনেমা। তার ভাষায়, প্রিয়তমা’র পর দর্শক আবারো খাঁটি রোমান্টিক গল্পের সিনেমা দেখতে পাবেন।

বিষয়:

#শাকিব খান
এলাকার খবর

সম্পর্কিত