শাকিব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন, বুবলীর জবাব ঘিরে তোলপাড়

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পুরান ঢাকার সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রা তুলে ধরতে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘ঢাকাইয়া দেবদাস’। রাজধানীর একটি ক্লাবে শুক্রবার (৭ নভেম্বর) জমকালো মহরতের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী।

মহরতে উপস্থিত ছিলেন অভিনেতা-অভিনেত্রী, প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশনা সংস্থার সদস্যরা। মহরত শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপের সময় বুবলীকে প্রশ্ন করা হয় তার পূর্বের জনপ্রিয় অন-স্ক্রিন জুটি শাকিব খানকে ঘিরে।

এক সাংবাদিক জানতে চান, অন্য নায়কের সঙ্গে কাজ করতে গেলে কখনো কি শাকিবের বাধার মুখে পড়তে হয়েছে? প্রশ্নটি শুনে বুবলী সরাসরি উত্তর না দিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

বুবলী বলেন— “শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের পছন্দের। সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আর আমরা শিল্পী হিসেবে যখন কাজ করি, সবাই নিজস্ব সত্তা নিয়ে কাজ করি। তাই অন্য সহশিল্পীদের সাথেও দর্শক যেমনভাবে গ্রহণ করেন, সেটাই সবচেয়ে বড় সাফল্য।”

তার এই জবাবের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। কেউ কেউ প্রশংসা করছেন বুবলীর সংযমী উত্তরকে, আবার অনেকে বলছেন—নতুন করে আলোচনা এড়াতেই এভাবে উত্তর দিয়েছেন অভিনেত্রী।

শাকিব-বুবলী একসময়ের জনপ্রিয় তারকা জুটি। বুবলী তার অভিনয়জীবনের শুরুতে একটানা ১০ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। তাদের প্রথম সিনেমা ছিল ‘বসগিরি’ (পরিচালক: শামীম আহমেদ রনি)—যা থেকেই শুরু হয় তাদের পর্দার রসায়ন।

কাজের সূত্র ধরেই সম্পর্ক গড়ায় রূপ নেয় প্রেমে, এবং ২০১৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব ও বুবলী। পরে তাদের ঘরে আসে সন্তান শেহজাদ খান বিরাম।

যদিও দীর্ঘদিন পর তাদের সম্পর্ক ও সন্তানের খবর প্রকাশ্যে আসে, সম্প্রতি দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত