দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয়ে পাস শূন্য

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডে একটি হতাশাজনক চিত্র ফুটে উঠেছে। বোর্ডটির অধীনে রংপুর বিভাগের আট জেলার ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এরমধ্যে সর্বোচ্চ শূন্যে পাসের বিদ্যালয় ৫ টিই ঠাকুরগাঁও জেলার। এরপরে কুড়িগ্রামে রয়েছে ৪টি বিদ্যালয়, রংপুর, পঞ্চগড় ও গাইবান্ধায় জেলায় রয়েছে দুটি করে এবং দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীতে একটি করে বিদ্যালয় রয়েছে।

শূন্য পাস করা ১৮টি বিদ্যালয় হলো রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় ও ঘাসিপুর উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাগজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী উপজেলার মনোহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়, ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। এছাড়াও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এ এম  রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদরের আকছা আদর্শ উচ্চ বিদ্যালয়, অনভার দিঘী উচ্চ বিদ্যালয়, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তওয়ারীগাঁও উচ্চ বিদ্যালয় ও হরিপুর উপজেলার রামপুর ভাটুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, এবং বোদা সরদারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এতগুলো প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস না করার বিষয়টি শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, এসব প্রতিষ্ঠানে শিক্ষকতার মান, নিয়মিত ক্লাসের অনুপস্থিতি এবং প্রশাসনিক নজরদারির অভাবই এই বিপর্যয়ের মূল কারণ। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার কমেছে। চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল তলানিতে গিয়ে পৌঁছেছে।

এক বছরের ব্যবধানে এই বোর্ডে পাশের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। চলতি বছর পাশের হার নেমে এসেছে ৫৮ দশমিক ০৫। পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ কমেছে। পাশাপাশি বেড়েছে শূন্য ফলাফল করা স্কুলের সংখ্যা। প্রকাশিত ফলাফলে দেখা যায়, চলতি বছর এই বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশে। গত বছর পাশের হার ছিল ৬৭.০৩। গত বছরের তুলনায় চলতি বছর পাশের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৮৩ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লক্ষ ৮০ হাজার ৭৫২ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লক্ষ ৪ হাজার ৯২৫ জন। অর্থাৎ ৭৮ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এ ছাড়া ২ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। ফল বিপর্যয় প্রসঙ্গে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বলেন, ফলাফল কেন কমেছে, এর কারণ জানতে হলে বিষয়টি খতিয়ে দেখতে হবে। কোথায় সমস্যা হচ্ছে, তা পর্যালোচনা না করে এখনই বলা সম্ভব নয়। আমরা আগে ফলাফল পর্যালোচনা করব। 
 

‘আমি সারাজীবন ভার্জিন ছিলাম’, মেঘনা আলমের মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

সাভারে ওরস বাতিলের দাবি, প্রশাসনের কাছে ‘তৌহিদী জনতার’ স্মারকলিপি

ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

‘মা অসুস্থ, চিকিৎসা করাতে পারছি না’, টাকা না পেয়ে ব্যাংকের সামনে কান্নায় ভেঙে পড়লেন গ্রাহক

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা ভাঙা নিয়ে প্রশ্ন

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন

সেই মাদরাসাশিক্ষকের সঙ্গে নবজাতকের ডিএনএর মিল

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমপি শাহজাহানের পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১০

২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি

১১

দ. আফ্রিকায় ব‍্যাটিংয়ের পর বোলিংয়েও ব‍্যর্থ বাংলাদেশ ‘এ’ দল

১২

দুই আসামির স্বীকারোক্তি, তবু মুগ্ধ-সিদ্ধার্থের গ্রেপ্তার নিয়ে বাবা-মায়ের প্রশ্ন

১৩

তালেবান যেভাবে আফগানিস্তান শাসন করছে

১৪

সুন্দরগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

১৫

সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে সুন্দরগঞ্জে ১০ হাজার টাকা জরিমানা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত