বােরোবিতে শর্ত ভেঙে অবৈধ নিয়োগ, বেতন ফেরতের কড়া নির্দেশ

বেরোবি প্রতিনিধি :
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক পদে এক প্রার্থীকে নিয়োগ দেওয়ার গুরুতর অনিয়ম সামনে এসেছে। নিয়মবহির্ভূত এই নিয়োগের কারণে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়েছে বলে অডিট আপত্তিতে জানানো হয়েছে।

 

অডিট প্রতিবেদন থেকে জানা যায়, ৩১ অক্টোবর ২০১৩ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল জিপিএ ৫-এর মধ্যে ৪ অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৫০ (অথবা প্রথম শ্রেণী)।তবে এই শর্ত সম্পূর্ণ লঙ্ঘন করে জনাব মো: এমদাদুল হক নামে এক প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। তাঁর শিক্ষাগত যোগ্যতা ছিল স্নাতক

 

পর্যায়ে CGPA ৪-এর মধ্যে ৩.২৬ এবং স্নাতকোত্তর পর্যায়ে CGPA ৪-এর মধ্যে ৩.৩৯। বিজ্ঞপ্তির নির্ধারিত জিপিএ না থাকা সত্ত্বেও তাঁকে প্রভাষক পদে নিয়োগ দেওয়ায় একে 'নিয়মের ব্যত্যয় ও আর্থিক ক্ষতি' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

অডিট রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও জনাব মো: এমদাদুল হককে প্রভাষক পদে নিয়োগ প্রদান করা নিয়মসিদ্ধ হয়নি।নিয়মবহির্ভূতভাবে সম্পন্ন হওয়া এই নিয়োগটি অবিলম্বে বাতিল করতে হবে।অবৈধ নিয়োগের কারণে এ পর্যন্ত প্রদত্ত বেতন-ভাতা বা অর্থ আদায়পূর্বক কমিশন কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সৃষ্ট কোনো আর্থিক সংশ্লেষের বিষয়ে বর্তমানে বা ভবিষ্যতে কমিশন কোনো প্রকার দায়-দায়িত্ব বহন করবে না।

 

নিয়োগসমূহ নিয়মবহির্ভূত হওয়ায় এই খাতে কোনো বাজেট বরাদ্দও রাখা হয়নি।একই অডিট প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের আরও একটি বড় প্রাতিষ্ঠানিক ঘাটতি প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো 'অনুমোদিত চাকরি বিধি' নেই। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এই চাকরি বিধি দ্রুত অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।

 

নতুন হাতে আসা ইউজিসির 'সংলগ্নী-০৩' নথি অনুযায়ী, গত ১৬-১৭ নভেম্বর ২০২৫ তারিখে ইউজিসির বাজেট অ্যাসেসমেন্ট দল বেরোবির ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট অ্যাসেসমেন্ট কার্য সম্পাদন করে। উক্ত অ্যাসেমেন্টকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় মোট ২৯টি গুরুতর অনিয়মের পর্যবেক্ষণ পরিলক্ষিত হয়।প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, এই পর্যবেক্ষণগুলোর বিষয়ে প্রতি অর্থবছরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়কে বারবার অনুরোধ এবং একাধিকবার স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আশানুরূপ কোনো সাড়া পাওয়া যায়নি। অদ্যবধি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পর্যবেক্ষণসমূহের নিষ্পত্তিকল্পে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

 

এ বিষয়ে জানতে প্রফেসর ড. এমদাদুল হক কে একাধিকবার ফোনে কল দিলেও তিনি ফোন ধরেন নি।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.মো.ফেরদৌস রহমান বলেন,এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটি প্রশাসনে রিপোর্ট জমা দিয়েছে। সিন্ডিকেটে উঠলে তখন জানা যাবে। আমি ত দেখি নি।

 

অনিয়মের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.শওকাত আলীকে একাধিকবার ফোন করলেও পাওয়া যায় নি।

 

শু/আজা

বিষয়:

বেরোবি

‘আমি সারাজীবন ভার্জিন ছিলাম’, মেঘনা আলমের মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

সাভারে ওরস বাতিলের দাবি, প্রশাসনের কাছে ‘তৌহিদী জনতার’ স্মারকলিপি

ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

‘মা অসুস্থ, চিকিৎসা করাতে পারছি না’, টাকা না পেয়ে ব্যাংকের সামনে কান্নায় ভেঙে পড়লেন গ্রাহক

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা ভাঙা নিয়ে প্রশ্ন

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন

সেই মাদরাসাশিক্ষকের সঙ্গে নবজাতকের ডিএনএর মিল

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমপি শাহজাহানের পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১০

২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি

১১

দ. আফ্রিকায় ব‍্যাটিংয়ের পর বোলিংয়েও ব‍্যর্থ বাংলাদেশ ‘এ’ দল

১২

দুই আসামির স্বীকারোক্তি, তবু মুগ্ধ-সিদ্ধার্থের গ্রেপ্তার নিয়ে বাবা-মায়ের প্রশ্ন

১৩

তালেবান যেভাবে আফগানিস্তান শাসন করছে

১৪

সুন্দরগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

১৫

সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে সুন্দরগঞ্জে ১০ হাজার টাকা জরিমানা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত