গত বছরও ভার্জিনিটি নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন

‘আমি সারাজীবন ভার্জিন ছিলাম’, মেঘনা আলমের মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

আমি সারাজীবন ভার্জিন ছিলাম—এমন মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন আলোচিত মডেল-অভিনেত্রী রাজনীতিক মেঘনা আলম। রবিবার (২৩ আগস্ট) এই অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি স্ট্যাটাসে এমন মন্তব্য করেন; যা নিয়ে চলছে জোর চর্চা।  

মেঘনা আলম তার সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, “ভাই, আমি সারাজীবন ছিলাম ভার্জিন। মদ সিগারেট কিছুর অভ্যাস নেই, টাকা-পয়সার বিষয়েও ভয়ংকর দানশীল, যতটুকু পৈতৃক সম্পদ আছে, তাই ব্যবহার করি না। হুমকি দিয়ে লাভ নেই কোনো, আমি একটু খারাপ খারাপের সাথে!” 

মেঘনা আলম কেন এমন মন্তব্য করেছেন, তা তার স্ট্যাটাসের শেষাংসে ইঙ্গিত দিয়েছেন। ধারণা করা হচ্ছে, কারো হুমকির জবাবে এভাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মেঘনা। তবে এই পোস্টের মন্তব্যের ঘরে বিষয়টি নিয়ে কিছুটা ব্যাখ্যা করেছেন তিনি। 

মেঘনা আলম লেখেন, “ইলিয়াস যদি এক বাপের সন্তান হস, যদি তোর মায়ের দুধ বেগানা পুরুষ না খেয়ে থাকে, মেঘনা আলমের সাথে চাকরিচ্যুত সৌদি রাষ্ট্রদূত ঈসার ভিডিও আপলোড কর! না হলে, বাংলা এডিশন ও তোর সব পেজ থেকে ভুয়া পোস্ট রিমুভ কর।”  

মেঘনা আলমের স্ট্যাটাসে এ পর্যন্ত রিঅ্যাক্ট পড়েছে আট হাজারের বেশি। মন্তব্য পড়েছে ২ হাজারের অধিক। অগ্নিমূর্তি ধারণ করা মেঘনার ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। শাহজালাল নামে একজন লেখেন, “আপু, তুমি হচ্ছো মিথ্যার প্রাচীর ভেঙে দেয়া এক অদ্যম ছুঁটে চলা অগ্নিকন্যা!” আসলাম লেখেন, “বর্তমানে আপনি আমার পছন্দের একজন পলিটিক্যাল পার্সন।” এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তবে মেঘনার ‘ভার্জিন’ শব্দটি নিয়ে অনেকে তাকে কটাক্ষও করেছেন। 

সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ঘিরে বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে আলোচিত হয়েছেন মেঘনা। গত বছরও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছিলেন। মেঘনা বলেছিলেন, “আমি আল-কোরআনের উপর হাত রেখে ঘোষণা করেছি, আমার জীবনে আমি কখনো কারো সঙ্গে যৌন সম্পর্ক করিনি, এমনকি ঈসার সাথেও নয়। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যেকোনো অপচেষ্টা বন্ধ হোক।”

নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মেঘনা। তার ভাষায়, “আমাদের সমাজে মানুষ প্রায়ই ভুল করে। দাড়ি-জুব্বা-বোরখা দেখলেই মনে করে সেটিই পবিত্রতার প্রতীক। আর কোনো নারী খোলামেলা পোশাক পরলেই ধরে নেয় সে সহজলভ্য। কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না।”  

নিজেকে কুমারি দাবি করে মেঘনা আলম বলেছিলেন, “আমি কোরআনের কসম খেয়ে বলছি, আমি কখনো সচেতন অবস্থায় কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি। আজ পর্যন্ত আমি কুমারি। শুধু ক্ষমতাধর কারো সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে আমাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। ইতিহাসে বারবার নারীকেই অগ্নিপরীক্ষা দিতে হয়, অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন, নিরাপদ ও অব্যাহতি-প্রাপ্ত।”

বলে রাখা ভালো, অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম পরিবেশ আন্দোলন ও কৃষিভিত্তিক বিভিন্ন ইস্যুতে সেমিনার-সিম্পোজিয়ামে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। একই সঙ্গে একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

সূত্র : রাইজিংবিডি

চোটে ছিটকে যাওয়া পেসার তৃষ্ণার বদলি ১৭ বছরের ফারজানা

বরখাস্ত প্রসঙ্গে ইংলিশ কোচ জোন্স বললেন ‘আমি এখনো চাকরিতে আছি’

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সিসিটিভির ভয়েই বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছিলেন সিদ্ধার্থ

নীলফামারীতে জামায়াত ও বিএনপি এমপির বিতণ্ডা

প্রতিরোধের মুখে অস্ত্র রেখেই পালাল বিএসএফ

দক্ষিণ আফ্রিকায় ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ ‘এ’ দলের

কক্সবাজারে ডুবে যাওয়া নৌযান নিউ জিল্যান্ডের পরিবারটির, সেখানে থাকতেন তারা

১০

পাকিস্তানের ওপর কেন ভরসা ওয়াশিংটনের

১১

আর্থিক প্রলোভনে জুলাই শহীদদের তথ্য সংগ্রহের অভিযোগ

১২

মস্কোয় সিআইএ পরিচালক র‌্যাটক্লিফ, মার্কিন সামরিক বিমানের গোপন সফর ঘিরে নানা প্রশ্ন

১৩

ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের মেয়েদের এশিয়া কাপ প্রস্তুতি

১৪

ব্রাজিলের বাংলাদেশ সফর নিয়ে কি বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫

ইমরান খানের ‘অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে’ পাকিস্তান সরকার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত