জামায়াতের প্রস্তাব, অযোগ্য ঘোষণার দাবি

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যক্তি হিসেবে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সরকারের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, আইন ও নির্বাচনী যোগ্যতার শর্ত পূরণ করলে আওয়ামী লীগের সাবেক বা বর্তমান নেতাকর্মীরাও ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের পরিচয়, প্রতীক, সাংগঠনিক কার্যক্রম বা দলীয় প্রচারণা ব্যবহার করা যাবে না।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠিও দিয়েছে দলটি। ফলে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে সরকারের অবস্থান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য সামনে এসেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না। ফলে এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই। কারণ, দলীয় মনোনয়নও থাকছে না, দলীয় প্রতীকও থাকছে না।’ প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় আইন অনুযায়ী যোগ্যতা থাকা যেকোনো দলের বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকারের দায়িত্ব হবে নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা। তিনি বলেন, ‘দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না। বৈধ প্রার্থী হিসেবে যারা নির্বাচন করবে, তাদের নিরাপত্তা দেওয়া এবং তারা যেন সঠিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারেন, সেজন্য নির্বাচন কমিশনকে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসন সহযোগিতা করবে।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের বার্তা কী—এ প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, সরকারের অবস্থান স্পষ্ট। ‘যেহেতু এটি দলীয় নির্বাচন নয়, ফলে এই নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে যাদের যোগ্যতা আছে, আইন অনুযায়ী তারা সবাই অংশগ্রহণ করতে পারবে।’

বিএনপির একক সমর্থিত প্রার্থীর চেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয় প্রতীকে অংশ নিচ্ছে না। তবে স্থানীয় পর্যায়ে দল-সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। মীর শাহে আলম বলেন, উপজেলা বিএনপি সংশ্লিষ্ট ইউনিয়নে একজন সমর্থিত প্রার্থী ঠিক করে দিতে পারে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকেও স্থানীয় বিএনপিকে সব ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কেউ বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে বিএনপি এ নিয়ে আলাদা কোনো অবস্থান নেবে না বলেও জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, সরকারের মূল লক্ষ্য হবে সব বৈধ প্রার্থীর জন্য সমান ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে।

‘ব্যক্তি হিসেবে নির্বাচন করতে বাধা নেই’

এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও একই ধরনের অবস্থানের কথা জানান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় যোগ্যতার শর্ত পূরণ করলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্তের কথা উল্লেখ করেন তিনি। তাঁর মতে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের সাংগঠনিক পরিচয় বা কর্মকাণ্ড নির্বাচনে ব্যবহার করা যাবে না।

দলীয় পদ-পদবিধারী কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংগঠনের কর্মসূচি যেহেতু নিষিদ্ধ, এই পোস্ট-পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে।’ তিনি আরও বলেন, একজন ব্যক্তি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের পরিচয় বা নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কার্যক্রম তুলে ধরা হলে সেটি সমস্যা তৈরি করবে। তাঁর ভাষায়, ‘কেউ একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, কিন্তু তিনি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা থাকলে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কী হবে, সে প্রশ্নেও আইনি যোগ্যতার বিষয়টিকে গুরুত্ব দেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, মামলা থাকলেই স্বয়ংক্রিয়ভাবে নির্বাচনে অযোগ্য হয়ে যাওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্ট নির্বাচনের আইনে নির্ধারিত অযোগ্যতার শর্ত প্রযোজ্য হবে।

জাতীয় সংসদ নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকা বা তিনি কারাগারে থাকলেও নির্দিষ্ট আইনি অযোগ্যতা তৈরি না হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকতে পারে। তাঁর মতে, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও প্রার্থীর যোগ্যতা নির্ধারণে প্রচলিত আইন ও বিধিমালাই বিবেচ্য হবে।

জামায়াতের প্রস্তাব, অযোগ্য ঘোষণার দাবি

তবে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে দলটি। 

সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তাবিত আচরণ বিধিমালায় এ বিধান যুক্ত করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে জামায়াত। দলটির প্রস্তাব অনুযায়ী, সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এমন বিধান চূড়ান্তভাবে যুক্ত করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না। ইসির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের বিধান যুক্ত করা হয়েছিল। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই নির্বাচনে অংশ নিতে পারেননি।

তবে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে হওয়ার বিষয়টি সামনে রেখে একই বিধান স্থানীয় নির্বাচনের আচরণবিধিতে যুক্ত করা হবে কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

শেষ কথা ইসির

তিন পক্ষের বক্তব্যে এখন পর্যন্ত যে চিত্র পাওয়া যাচ্ছে, তাতে সরকারের অবস্থান হলো—স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে না হওয়ায় আইনগত যোগ্যতা পূরণকারী ব্যক্তি প্রার্থী হতে পারবেন, তিনি অতীতে বা বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও। তবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দলীয় পরিচয়, প্রতীক বা সাংগঠনিক কার্যক্রম নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না। বিএনপি বলছে, দলীয় প্রতীকে নির্বাচন না হলেও স্থানীয় পর্যায়ে নিজেদের সমর্থিত একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে তারা। অন্যদিকে জামায়াত চায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী ও সক্রিয় নেতাকর্মীদের নির্বাচনের বাইরে রাখতে বিধিমালায় স্পষ্ট নিষেধাজ্ঞা যুক্ত করা হোক। ফলে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি এখন অনেকটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের চূড়ান্ত বিধিমালার ওপর। সরকার ব্যক্তি হিসেবে যোগ্য প্রার্থীদের অংশগ্রহণে বাধা না দেওয়ার কথা বললেও, জামায়াতের প্রস্তাব গ্রহণ করা হবে কি না এবং কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারী নেতাদের জন্য বিশেষ কোনো অযোগ্যতা যুক্ত হবে কি না—সেই সিদ্ধান্ত এখনো হয়নি।

নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও চলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভেটিংয়ের অপেক্ষায় নতুন পে-স্কেল, হালনাগাদ হচ্ছে পেনশনভোগীদের তথ্য

৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

ডাকসুর সংগ্রহশালা সংস্কারে জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ছবি

জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী

ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে অননুমোদিত ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, আরও ১০০টিকে শোকজ

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড শিরোপা ভারতের

গুপ্ত-সুপ্ত চলবে না, আমার কাছে সবার আমলনামা আছে: আইনমন্ত্রী

১০

ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস্য সচিবের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১১

জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

১২

ঢাকার দুই সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী

১৩

হাজার হাজার কোটি টাকার ঋণ জনগণের ঘাড়ে রেখে পালিয়েছে আ.লীগ: শিরিন সুলতানা

১৪

তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন

১৫

আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে : আসিফ মাহমুদ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত