বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে শিবির: আব্দুল কাদের

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

দুর্গাপূজার সময় ইসলামী ছাত্রশিবির বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে আব্দুল কাদের লেখেন, শিবির বুঝে হোক আর না বুঝে হোক, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব-দুর্গাপূজার সময়ে এসে তারা বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে।

তিনি আরও লেখেন, গত সোমবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মন্দির প্রাঙ্গণে গরুর মাংস রান্না এবং রান্নার কাজে মন্দিরের পরিত্যক্ত ইট ব্যবহারের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক পরিস্থিতি বিবেচনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে সব ধরনের পশু জ*বাই নিষিদ্ধ করে।

অবস্থাদৃষ্টে বিশ্ববিদ্যালয় প্রশাসন দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক লেখেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ওপাড়ের উগ্র হিন্দুত্ববাদীদের একটা হীন প্রচেষ্টা সবসময় থাকে। ভারতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে তো সেই প্রচেষ্টা আরও জোরালো হওয়ার কথা। তাছাড়া, তাদের এদেশীয় এজেন্ট, পতিত স্বৈ’রাচার তো এমন উৎসব আর সুযোগের অপেক্ষায় ওঁৎ পেতে আছে। আবার এদিকে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিও নড়বড়ে। আর এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে শিবির গরু খাওয়ার জন্য যুদ্ধ লাগিয়ে দিয়েছে!


শেষে তিনি লেখেন, যেখানে মন্দিরের সামনে গরু রান্না এবং মন্দিরের ইট ব্যবহারের মতো জঘন্য কাজের পরে অনুতপ্ত থাকার কথা, পূজার সময়ে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সহযোগিতা করার কথা, সেখানে শিবির উলটা লঙ্কাকাণ্ড বাঁধিয়েছে। শিবিরকে এমন ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে হবে, না থাকলে বিরত রাখতে হবে।
 

১

নরেন্দ্র মোদি স্বৈরাচারীতে পরিণত হয়েছেন, জরুরি অবস্থা জারির মতো সাহস নেই: দীপকে

২

মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু শুরু, কক্সবাজারে ৩২৪ মণ্ডপে আয়োজন

৩

‘ছাত্রলীগকে যেভাবে প্রতিহত করা হয়েছে, সেই পদক্ষেপ নিতে আমাদের খুব বেশি সমস্যা হবে না’

৪

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাপ সিরাপ-ইয়াবা জব্দ

৫

পীরগঞ্জে ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত, মামলায় গ্রেপ্তার পৌরসভার সচিব

৬

তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

৭

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাজ্যে বই বিক্রি বন্ধ করলেন স্যালি রুনি

৮

কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব, বিতর্কের মুখে ওয়াকফ বোর্ড

৯

বিসিবির কাভার্ডভ্যান আটকে ক্রিকেটারদের মালামাল লুট

১০

সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হচ্ছে ১৮ বেস ক্যাম্প

১১

বিএনপিকে ব্যর্থ প্রমাণে ষড়যন্ত্র চলছে : এমপি এনামুল হক

১২

মক্কায় ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

১৩

‘শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার’

১৪

নিষেধাজ্ঞার মধ্যেই তিতুমীর কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত

১৫

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত