আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

সোমবার (২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

আদালতে আখতারুজ্জামানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। এর আগে রোববার একই মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে চেম্বার আদালত জামিন বহাল রাখেন।

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত শুনানি শেষে আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ৪ অক্টোবরও একই মামলায় তার জামিন আবেদন খারিজ করেছিলেন আদালত। ওই দিন এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।

গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের বহনকারী ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন শেষে যাত্রীরা লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান।

এজাহারে আরও বলা হয়, ওই সময় যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলি সংগ্রহে সাময়িক সংকট দেখা দেয় এবং দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। অন্যদিকে, লাগেজ পেতে দেরি হওয়া এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগে দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

১

১২৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে পরিবারের খরচ চালাবেন, প্রশ্ন সাদিক কায়েমের

২

রোনালদোর পক্ষে যা অসম্ভব, সেই রেকর্ডের দ্বারপ্রান্সে মেসি!

৩

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

৪

পরাজিত শক্তি শ্রমিকদের উসকানি দিচ্ছে: রিজভী

৫

মঙ্গলবার শপথ নেবেন ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

৬

ছাত্রদল নেতার উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

৭

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

৮

মিরপুরে পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

৯

আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

১০

দাবি তোলার আগে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিতে শিক্ষার্থীদের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

ফ্লোরিডায় ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯

১২

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ—কক্সবাজারে জাতীয় যুব দিবস পালিত

১৩

সুন্দরগঞ্জে মাদক-জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা

১৪

সদরপুরে এইচএসসির ফলে বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে, সরকারি কলেজে বিপর্যয়

১৫

উষ্ণ আলোয় গ্ল্যামারাস রূপে সেমন্তী সৌমি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত