চাকমা পরিচয় গোপন করে বিয়ে, চার মাস পর স্ত্রীকে নিয়ে উধাও! দিশেহারা মেয়ের পরিবার

নওগাঁ প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
 ছবি:

নওগাঁর মান্দায় নিজের চাকমা পরিচয় গোপন করে ভুয়া জন্মনিবন্ধন দেখিয়ে এক তরুণীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বিয়ের প্রায় চার মাস পর ওই তরুণীকে নিয়ে রাতের আঁধারে পালিয়ে যান তিনি। এরপর থেকে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের সাথে কোন প্রকার  যোগাযোগ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন তরুণীর স্বজনেরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ চকবাবুল গ্রামে। এ ঘটনায় দুশ্চিন্তায় দিন-রাত কাটছে তরুণীর মা-বাবার।

তরুণীর পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০ মার্চ ২০২৬ নওগাঁর একটি কাজী কার্যালয়ে মোছা. সুমাইয়া আক্তারের সাথে বিয়ে হয় ওই যুবকের। বিয়ের সময় তিনি নিজেকে মো. ইমরান এবং বাবার নাম ইব্রাহিম উল্লেখ করেন। জন্মনিবন্ধনে তাঁর ঠিকানা হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের বড় মেরুং গ্রামের ঠিকানা দেখানো হয়। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ৩ লাখ টাকা। তবে পরিবারের দাবি, ওই যুবকের প্রকৃত নাম দ্বীপ্পো চাকমা। তাঁর বাবার নাম গোলক চাকমা এবং মায়ের নাম কল্পনা চাকমা। তাঁর বর্তমান ঠিকানা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড়দাম গ্রামে বলে দাবি করেছে মেয়ের পরিবার।

বিয়ের পর প্রায় চার মাস সুমাইয়ার শ্বশুর বাড়িতে অবস্থান করেন ওই যুবক। পরে নিজ গ্রামের কথা বলে সেখানে যান। পরিবারের অভিযোগ, গত ১৭ জুলাই তিনি সুমাইয়াকে সাথে  নিয়ে রাতের আঁধারে বাড়ি থেকে চলে যান। এরপর ২১ জুলাই থেকে তাঁর সাথে এবং তাঁর পরিবারের সদস্যদের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

সুমাইয়ার মা বলেন, আমার মেয়েকে বিয়ে করার সময় সে নিজের পরিচয় ও ঠিকানা অন্যভাবে জানিয়েছে। বিয়ের পর চার মাস আমাদের সাথে ছিল। পরে মেয়েকে নিয়ে চলে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না। বিয়ের সময় যে মুঠোফোন নম্বরগুলো দেওয়া হয়েছিল, সেগুলোতেও এখন যোগাযোগ করা যাচ্ছে না। আমরা মেয়ের নিরাপত্তা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি।

তিনি আরও বলেন, দিন-রাত ঘুমাতে পারছি না। মেয়েটা কোথায় আছে, কী অবস্থায় আছে কিছুই জানি না। আমরা চাই, দ্রুত মেয়ের সন্ধান পাওয়া যাক এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত হোক।

তরুণীর পরিবারের দাবি, বিয়ের সময় দেওয়া জন্মনিবন্ধনসহ বিভিন্ন তথ্য যাচাই করে তাঁরা জানতে পারেন, ওই যুবকের পরিচয় নিয়ে অসঙ্গতি রয়েছে। তবে জন্মনিবন্ধনটি ভুয়া কি না এবং ওই যুবকের প্রকৃত পরিচয় কী তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের বিষয়।

এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়ে পরিবারের সদস্যরা জানান, তাঁরা মেয়ের সন্ধান এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।

 

শু/আজা

একবারে পুরো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

সংগ্রামের বর্ণিল চরিত্র মাওলানা মুহাম্মদ আকরম খাঁ

পুলিশকে ঢেলে সাজাতে ৩১ হাজার কোটি টাকার বাজেট

জাপানে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে লড়াইয়ের প্রত্যয় মারিয়াদের

বোলারদের ঘুরে দাঁড়ানোর পর ব্যাটিংয়ে হৃদয়-জাকেরের প্রতিরোধ

প্রত্যাশিত বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের যুবাদের

মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার: এক বিশ্বকাপজয়ী মহাকাব্য

শেষ হলো এক মহাকাব্য, নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না মেসিকে

১০

ভারতের বাংলাদেশ সফর নিয়ে এখনও আশা ছাড়ছেন না তামিম

১১

দেশে প্রথম সফল রোবোটিক সার্জারি ইউনাইটেড হেলথকেয়ারের দাবি

১২

৪৯ বছরে বিএনপি, এখনো পথনির্দেশক শহীদ জিয়ার ১৯ দফা

১৩

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

১৪

গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করেছে বিএনপি : ভারপ্রাপ্ত মহাসচিব

১৫

মানুষের জীবনের নিরাপত্তা কমে গেছে: মান্না

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৪

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত