সারাদেশ

সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই পাষণ্ড বাবা আটক

পটুয়াখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৪:০৮
 ছবি:

পটুয়ালীর দশমিনায় এক বছর বয়সী সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা মারুফ মুন্সির বিরুদ্ধে। শিশুটিকে দেওয়ার বিনিময়ে পাওয়া টাকা দিয়ে মারুফ আইফোন কিনেছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা। তবে পুলিশকে দেওয়া প্রাথমিক বক্তব্যে মারুফ আইফোন কেনার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, সন্তানকে বিক্রি না করে লালন-পালনের জন্য ইমরান হোসেনের কাছে দিয়েছেন।

এ ঘটনায় শনিবার রাতে মারুফ মুন্সিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শিশুটিকে উদ্ধারের পাশাপাশি ইমরান হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী গ্রামে ঘটেছে।

পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড়গোপালদী গ্রামের মফিজ মুন্সির ছেলে মারুফ মুন্সির সঙ্গে তাঁর স্ত্রী বৃষ্টি আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ কারণে তাঁদের এক বছর বয়সী ছেলে মুসাকে দাদা মফিজ মুন্সি ও দাদি মাহফুজা বেগম লালন-পালন করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার মারুফ ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে তিনি ছেলে মুসাকে সঙ্গে নিয়ে বাইরে বের হন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও শিশুটিকে নিয়ে আর বাড়িতে ফেরেননি তিনি। এতে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে স্বজনেরা জানতে পারেন, উপজেলার গয়নাঘাট গ্রামের ইমরান হোসেনের কাছে শিশুটিকে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, এক লাখ টাকার বিনিময়ে শিশুটিকে ইমরানের কাছে দিয়ে ওই টাকা দিয়ে মারুফ আইফোন কিনেছেন।

শিশুটিকে নিজের কাছে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন ইমরান হোসেন। তাঁর ভাষ্য, মারুফ বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন। মারুফ তাঁকে বলেছেন, তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় সন্তানকে পালন করা তাঁর পক্ষে সম্ভব নয়। এ কারণে শিশুটিকে লালন-পালনের জন্য তাঁর কাছে দিয়েছেন।

তবে শিশুটির দাদি মাহফুজা বেগমের অভিযোগ ভিন্ন। তিনি বলেন, পারিবারিক বিরোধের কারণে মুসাকে তিনি লালন-পালন করছিলেন। দুই দিন আগে মারুফ ঢাকা থেকে বাড়িতে এসে শিশুটিকে নিয়ে যান। পরে আর ফিরে না এলে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, শিশুটিকে অন্যের কাছে দিয়ে দেওয়া হয়েছে।

মাহফুজা বেগম বলেন, ‘আমার নাতিকে আমি ফেরত চাই। আমার ছেলে ও যারা এর সঙ্গে জড়িত, তাদের বিচার চাই।’

শিশুটির দাদা মফিজ মুন্সিও তাঁর নাতিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমছে। শিশুটিকে কীভাবে, কী পরিস্থিতিতে এবং কী উদ্দেশ্যে অন্যের কাছে দেওয়া হয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, শিশুটির বাবা মারুফ মুন্সিকে শনিবার সন্ধ্যায় আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি বলেন, ‘জিজ্ঞাসাবাদে মারুফ আইফোন কেনার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, শিশুটিকে বিক্রি না করে ইমরান হোসেনের কাছে লালন-পালনের জন্য দিয়েছেন।’

তিনি আরও বলেন, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। ইমরান হোসেনকে আটক করে মারুফের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

শিশুটিকে উদ্ধারের পর তাকে কীভাবে এবং কী কারণে ইমরান হোসেনের কাছে দেওয়া হয়েছিল, অর্থ লেনদেনের বিষয়টি সত্য কি না এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
 

মক্কা প্যাক্টে সরকারের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছি: আসিফ মাহমুদ

মাত্র দশম শ্রেণিতেই ইতিহাসের দ্বারপ্রান্তে, এশিয়াডে প্রথম বাংলাদেশি নারী সার্ফার ফাতেমা

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিংয়ের বৈদ্যুতিক সংযোগ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদ আপিলের অনুমতি পাবেন কি না, আদেশ ৭ সেপ্টেম্বর

অফিসে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারী, আগেই দেওয়া হাজিরা

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই পাষণ্ড বাবা আটক

এমআরটি-১ ও ৫-এর ব্যয় কমছে ৪ হাজার ৮০০ কোটি টাকা, আরও কাটছাঁটের উদ্যোগ

নতুন দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো শাহজাহান ওমরকে, আদালতের বাইরে ‘মীর জাফর’ বলে দুয়ো

১০

স্থানীয় সরকার ভোট সামনে, দেশে ভোটার প্রায় ১২ কোটি ৮৮ লাখ

১১

সালমান এফ রহমানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন

১২

শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

১৩

ট্রাম্পের প্রশংসায় গোর, টানলেন বাংলাদেশের কাছে বোয়িং বিক্রির প্রসঙ্গ

১৪

মিয়াঁদাদের পর ইমরান খানের পক্ষে আওয়াজ তুললেন মঈন খান

১৫

‘আইফোন কিনতে’ দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত