নারায়ণগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে অসন্তোষ প্রতিমন্ত্রীর

অফিসে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারী, আগেই দেওয়া হাজিরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯
 ছবি:

নারায়ণগঞ্জের কয়েকটি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মস্থলে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং অনুপস্থিত থাকা সত্ত্বেও আগাম হাজিরা খাতায় স্বাক্ষর করার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় তিনটি ভূমি সার্কেল অফিস পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি দেখতে পান, নির্ধারিত সময়ে অনেক কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত হননি। তবে তাঁদের অনেকের নামের পাশে হাজিরা খাতায় আগেই স্বাক্ষর করা রয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক কর্মচারী উপস্থিত না থেকেও হাজিরা খাতায় সই করে রেখেছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

আকস্মিক পরিদর্শনের সময় অনিয়মের বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। তাঁদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইনি দায়িত্ব। এটি কোনো দয়া বা অনুগ্রহ নয়। তাই সরকারি কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নাগরিকদের সেবা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থার দুর্বলতাও প্রতিমন্ত্রীর নজরে আসে। একই সঙ্গে তিনি দেখতে পান, কয়েকজন নারী কর্মকর্তা-কর্মচারী একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাঁদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। সরকারি সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ববোধ ও মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, সরকারি দপ্তরে নাগরিকদের হয়রানি বা সেবা পেতে বিলম্বের সুযোগ থাকা উচিত নয়। কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

নারায়ণগঞ্জের ভূমি অফিসগুলোতে আকস্মিক পরিদর্শনের ঘটনাটি সরকারি দপ্তরে উপস্থিতি, জবাবদিহি ও নাগরিকসেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। প্রতিমন্ত্রীর ঘোষিত প্রশাসনিক ব্যবস্থা বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সেটিই এখন দেখার বিষয়।

কুড়িগ্রামে তিস্তার ক্রসবাঁধে ৪০ মিটার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের ২০ হাজার মানুষ

নতুন পে স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

রংপুরের চার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, মূল কারণ মাদক: এমপি ফেন্সি

করুণা করে হলেও চিঠি দিও

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কক্সবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীহা পাকিস্তানে নাকি নেপালে—সঙ্গীকে নিয়ে রহস্য

বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

দেব-শুভশ্রীর বন্ধুত্ব এখনও অটুট, পুরোনো সম্পর্কের নানা কথা ফাঁস

ইমরানকে কি সত্যিই ভয় পাচ্ছে পিসিবি

১০

বিপিএলে দুর্নীতির অভিযোগে সাবেক বিসিবি পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের আবেদন শুরু, শাখায় গ্রাহকদের ভিড়

১২

পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে এডিবির ২১৪৮ কোটি টাকা ঋণ

১৩

মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের প্রস্তাব এলে জাতীয় স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত: শামা ওবায়েদ

১৪

ইন্টার মিয়ামির হয়ে ঢাকা ও কলকাতায় খেলতে পারেন মেসি

১৫

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে?

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত