স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি

হাসিনা ফিরলে আওয়ামী লীগের পুরোপুরি কবর হবে: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশও থাকবে না। দলটির রাজনীতির ‘পুরোপুরি কবর রচিত হবে’ বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সারজিস আলম এসব কথা বলেন। শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে ছড়ানো গুঞ্জনকে গুরুত্ব দিচ্ছেন না জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে ফিরলে রাজনৈতিকভাবে আরও বড় পরিণতির মুখে পড়বে।

জাতীয় পার্টির প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, গণঅভ্যুত্থানের পর কিছুদিন দলটির তৎপরতা দেখা গেলেও এবারের নির্বাচনে এসে তাদের রাজনৈতিকভাবে চূড়ান্ত কবর রচিত হয়েছে।

গণঅভ্যুত্থানে হতাহত ও স্বজন হারানো মানুষের ক্ষোভের কথা উল্লেখ করে সারজিস বলেন, যারা হাত-পা কিংবা স্বজন হারিয়েছেন, তাঁদের ক্ষোভের গভীরতা সরাসরি কথা না বললে বোঝা সম্ভব নয়। তাঁর দাবি, দেশের যেকোনো প্রান্তে ‘স্বৈরাচার বা গণহত্যাকারীর’ উপস্থিতি দেখা গেলে ক্ষুব্ধ জনতা তাঁদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে।

৫ আগস্ট গণভবনের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বরে বাংলাদেশের মানচিত্রে তাঁদের অস্তিত্ব কোথাও পাওয়া গেলেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

এদিকে জামায়াতের নেতৃত্বাধীন জোটে এনসিপির অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে দলগুলো একসঙ্গে কাজ করছে। তবে স্থানীয় নির্বাচনে প্রতিটি দল এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে—এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১

লালমনিরহাটে কিশোর গোল্ডকাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা ক্রীড়া চক্র

২

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক আহমদ গিয়াস আর নেই

৩

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামছেন কক্সবাজারের হাজারো জেলে

৪

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত পয়েন্ট লাগবে, দেখে নিন

৫

আতঙ্কে রাতে আত্মীয়দের বাড়ি থাকেন মানিক পশারীর মেয়ে-বোন

৬

ডিএমপির নিউজ পোর্টালে রাজনৈতিক বার্তা, হ্যাকের শঙ্কা

৭

বাড়িতে মাদক-ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

৮

শ্রীলঙ্কার রানপাহাড় টপকে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

৯

দ্বিতীয় টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, কনকাশনে বাদ মুমিনুল

১০

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, যেসব এলাকায় আঘাত হানতে পারে

১১

বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মার্তিনেজ

১২

মিঠুন-সোহানের সেঞ্চুরিতে খুলনার রক্ষা, রাজশাহীকে টানছেন মেহরব

১৩

পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

১৪

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কি যুক্ত হচ্ছে ইরান?

১৫

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, উত্তেজনা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত