ক্যাম্পাসে নেওয়ার পথেও মারধর, ছড়িয়ে পড়েছে ভিডিও

তল্লাশির ঘটনায় তিন পুলিশকে বাসে তুলে নিয়ে মারধরের অভিযোগ কুবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

কুমিল্লা নগরে দুই শিক্ষার্থীকে তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই), এক কনস্টেবল ও পুলিশের এক সোর্সকে মারধরের অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শহর থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে ক্যাম্পাসে নেওয়ার পথে এবং ক্যাম্পাসে পৌঁছানোর পরও তাঁদের মারধর করা হয়। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা নগরের পুলিশ লাইন ও সরকারি মহিলা কলেজ এলাকার কাছে এ ঘটনা ঘটে।

অভিযোগের মুখে পড়া পুলিশ সদস্যরা হলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এএসআই শ্যামল সাহা ও কনস্টেবল হানিফ। তাঁদের সঙ্গে থাকা পুলিশের সোর্সের নাম জাহিদ। তল্লাশির শিকার দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম ও অর্প।

জানা যায়, টিউশন শেষে রেসকোর্স এলাকার একটি গলি দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস ধরতে যাচ্ছিলেন ওই দুই শিক্ষার্থী। এ সময় তিন ব্যক্তি তাঁদের পথরোধ করে তল্লাশি চালান। শিক্ষার্থীরা তাঁদের পরিচয়পত্র দেখতে চাইলে তাঁরা তা দেখাতে পারেননি। তবে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ দেখান। এতে তাঁদের ভুয়া পুলিশ সন্দেহ করেন শিক্ষার্থীরা। পরে তিনজনকে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়।

এএসআই শ্যামল সাহার অভিযোগ, শিক্ষার্থীরা তাঁদের জোর করে বাসে তুলে মারধর করতে করতে ক্যাম্পাসে নিয়ে যান। ক্যাম্পাসে পৌঁছানোর পরও তাঁদের মারধর করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে শ্যামল সাহার ভাষ্য, তাঁরা ওই দুই শিক্ষার্থীর পরিচয় জানতে চেয়েছিলেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় এবং দুঃখ প্রকাশ করা হয়। পরে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখতে চাইলে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ দেখানো হয়। পাশাপাশি ডিউটিতে থাকা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার কথাও বলা হয়েছিল। পরে শিক্ষার্থীরা ওই তিনজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। সেখানে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাৎ হোসাইন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কোতোয়ালি থানার একজন এএসআই, একজন কনস্টেবল ও পুলিশের একজন সোর্স ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের তল্লাশি করার চেষ্টা করেছিলেন। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখতে চাইলে তাঁরা তা দেখাতে পারেননি। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষও স্বীকার করেছে।

প্রক্টর আরও বলেন, এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক্‌বিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীরা তাঁদের জোর করে ক্যাম্পাসে নিয়ে আসেন। এভাবে কাউকে তুলে না এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো উচিত ছিল। একইভাবে পুলিশ সদস্যদেরও পরিচয়পত্র সঙ্গে রাখা প্রয়োজন ছিল। উভয় পক্ষেরই কিছু ঘাটতি ছিল। পরে দুই পক্ষের বক্তব্য শুনে বিষয়টির সমাধান করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তায়িন বিল্লাহ ফেরদৌস বলেন, ঘটনাস্থল থেকেই থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি সমাধান করা যেত। বাসে করে পুলিশ সদস্যদের ক্যাম্পাসে নিয়ে আসা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে একটি ‘মব কালচারের’ রেশ ছিল। সেখান থেকে বের হয়ে আসতে হবে।

১

৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৩ শিশু-কিশোর

২

তাওহীদের ‘হৃদয়’জুড়ানো ইনিংসে স্বস্তি বাংলাদেশের

৩

তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ভাঙল একের পর এক রেকর্ড

৪

হামজা-ফারহান কবে আসবেন ঢাকায়, শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা

৫

নাটোরে মাদরাসার বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার

৬

বল টেম্পারিংয়ে পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল, বিস্ফোরক দাবি উসমান খাজার

৭

পরীমনির অশ্লীল ভাষার পোস্ট ঘিরে বিতর্ক, পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন

৮

পরীমনি ইস্যুতে সাংবাদিক রবিউলের পক্ষে যা বললেন সংসদ সদস্য মানসুরা

৯

৭ নভেম্বরের অভ্যুত্থানে কী ঘটেছিল, কী দেখেছিলেন মইনুল হোসেন চৌধুরী

১০

৭ নভেম্বর যেভাবে বাংলাদেশের রাজনীতির সমীকরণ পাল্টে দিয়েছিল

১১

৭ নভেম্বর কী ঘটেছিল, কী দেখেছিলাম

১২

সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ

১৩

৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই: তারেক রহমান

১৪

নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবার, একজনের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা

১৫

রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত