ফুলবাড়ীয়ায় চাকরির বাজারের প্রস্তুতি নিয়ে ক্যারিয়ার মিটআপ

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

কারিগরি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘ক্যারিয়ার মিটআপ ফুলবাড়ীয়া-২০২৬’। শুক্রবার ৬ নভেম্বর উপজেলার পল্লী ভবনে আয়োজিত এই সেমিনারে শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও সদ্য গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন। তিনি তাঁর বক্তব্যে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “কারিগরি শিক্ষাই আমাদের জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি। তরুণদের বাস্তবমুখী দক্ষতায় গড়ে তোলার মাধ্যমেই আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি স্থাপন করছি।”

সেমিনারে কী নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবস-এর হেড অব প্রোগ্রামস, মোহাম্মদ আলী ফিরোজ। তিনি বর্তমান চাকরির বাজারের চ্যালেঞ্জ ও প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে বলেন, “কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখন শুধু সনদের দিকে তাকিয়ে নেই; তারা খুঁজছে ব্যবহারিক দক্ষতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং পজিটিভ মানসিকতা। নিজের কারিগরি দক্ষতাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারাটাও বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার (এইচআর) জুবায়ের হোসেন। তিনি কর্পোরেট রিক্রুটমেন্টের প্রত্যাশা এবং ম্যানুফ্যাকচারিং খাতে কারিগরি গ্র্যাজুয়েটদের বিপুল চাহিদার কথা তুলে ধরেন। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিল্প প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন ন্যাশনাল টিউবস-এর ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) আমিনুর রহমান রাসেল।

আয়োজনের সফলতা প্রসঙ্গে ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মো. তৌহিদুজ্জামান বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞানের পাশাপাশি ইন্ডাস্ট্রি-উপযোগী করে গড়ে তোলা। আজ শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সঠিক প্ল্যাটফর্ম পেলে আমাদের তরুণেরা সামনের দিকে এগিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত।”

ইভেন্টের শেষ পর্যায়ে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব এবং নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুন্দর ও গোছানো এই আয়োজনে টি-শার্ট স্পন্সর হিসেবে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম; গিফট পার্টনার হিসেবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, আলফা স্কুল এন্ড কলেজ ও এ টু জেড বেস্ট ইলেক্ট্রনিক্স এবং রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে প্রাণ সহযোগিতা প্রদান করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও কারিগরি শিক্ষার্থীদের জন্য এ ধরনের ক্যারিয়ার সহায়ক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখা হবে।

১

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

২

রাস্তা ঝাড়ু দেওয়ার যোগ্যতা নেই, অথচ সে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী : আমির হামজা

৩

সাংবাদিককে হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে শামসুন্নাহারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

৪

সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের

৫

ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন

৬

আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

৭

বিতর্কে বরখাস্ত মিসরের কোচ হোসাম হাসান

৮

ঢাবি ক্যাম্পাসে ৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

৯

আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাজিল হয়েছে: রাশেদ খাঁন

১০

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

১১

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১২

আগামীকাল শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

১৩

গাইবান্ধায় শামসুন্নাহারকে বয়কটের ঘোষণা

১৪

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৫

লালমনিরহাটে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে মারধর

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত