সারাদেশ

অসহায় নির্মাণ শ্রমিকের চিকিৎসায় আর্থিক সহায়তা শ্রমিক ইউনিয়নের

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

কুড়িগ্রামের রাজারহাটে অসুস্থ ও অসহায় নির্মাণ শ্রমিক আব্দুল জব্বার আলীর চিকিৎসা ও আর্থিক সহায়তায় ৫০ হাজার টাকার চেক দিয়েছে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ চেক তুলে দেওয়া হয়।

চেক হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শাহজালাল বসুনিয়া, রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জাহিদুল ইসলাম সোহেল ও মো. হাবিবুর রহমান হাবিবসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেকুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া।

বক্তারা বলেন, শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা, সংগঠনের ঐক্য এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগঠনের কোনো সদস্য বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।

১

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

২

রাস্তা ঝাড়ু দেওয়ার যোগ্যতা নেই, অথচ সে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী : আমির হামজা

৩

সাংবাদিককে হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে শামসুন্নাহারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

৪

সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের

৫

ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন

৬

আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

৭

বিতর্কে বরখাস্ত মিসরের কোচ হোসাম হাসান

৮

ঢাবি ক্যাম্পাসে ৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

৯

আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাজিল হয়েছে: রাশেদ খাঁন

১০

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

১১

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১২

আগামীকাল শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

১৩

গাইবান্ধায় শামসুন্নাহারকে বয়কটের ঘোষণা

১৪

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৫

লালমনিরহাটে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে মারধর

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত