খেলা

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের ব্রোঞ্জও জুটল না

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১০:১০
 ছবি:

ব্রোঞ্জ পদকের ম্যাচেও হেরে এশিয়ান গেমস থেকে পদকশূন্য বিদায় নিল বাংলাদেশ। শনিবার (৩ অক্টোবর) জাপানের নিশিনে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে লিটন কুমার দাসের দল। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

জয়ের জন্য শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। প্রথম তিন ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি। সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন কুমার দাস—তিনজনই ফেরেন শূন্য রানে। ফলে দলীয় ৪ রানেই ৩ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এরপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল। কিন্তু শুরুর ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। নাসুম আহমেদ ২৬ রান করে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। পারভেজ হোসেন ইমন করেন ২২ এবং ইয়াসির আলী ২১ রান। তাওহিদ হৃদয় ১১ ও রিশাদ হোসেন করেন ১০ রান।

বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিতে শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন নুয়ান থুসারা, থারিন্দু রত্মায়েক, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা শাহান। একটি করে উইকেট পান আরচাগে ও দুশন হেমন্থ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের দাপটে মাত্র ৫৪ রানেই ৫ উইকেট হারায় তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন থারিন্দু রত্মায়েক ও অধিনায়ক শাহান আরচাগে।

ষষ্ঠ উইকেটে দুজনের ৯৩ রানের জুটি শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনে। ৩২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন রত্মায়েক। তাঁর বিদায়ের পর আরচাগে ৩৩ রান করে দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন শেখ মাহেদি হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান। একটি করে উইকেট পান আলিস আল ইসলাম ও রিশাদ হোসেন।

১৬৬ রানের লক্ষ্যটা বাংলাদেশের জন্য অসম্ভব ছিল না। কিন্তু শুরুতেই ব্যাটিং ধস নামায় ম্যাচ থেকে ছিটকে যায় দল। শেষ পর্যন্ত ৬৩ রানের হার নিয়ে এশিয়ান গেমসের ক্রিকেটে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের।

১

২০ বছরের ক্যারিয়ারে প্রথমবার লজ্জিত মদ্রিচ

২

মেক্সিকোর বিপক্ষে গোল করে আরেক রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের

৩

কানাডায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, যুদ্ধ শুরু হলে কী হতে পারে

৪

সামান্য এগিয়ে লুলা, দ্বিতীয় দফা ভোটের আভাস

৫

এক বছরেই ৩ ঈদ ও ২ হজ, কত সালে ঘটবে বিরল এই ঘটনা

৬

স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের রেকর্ড অস্ট্রেলিয়ায়, ঝুঁকিতে বাংলাদেশ

৭

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তে সময় লাগবে: কৌঁসুলি তামীম

৮

পঞ্চগড়-কক্সবাজার: ১ হাজার ৭৭ কিলোমিটারে রেলে জুড়বে দেশের দুই প্রান্ত

৯

স্কুলের মাঠে কলাগাছ, ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে তালা দেওয়ার অভিযোগ

১০

রিমান্ড শেষে আখতারুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন পুলিশের

১১

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

১২

সাময়িক ঝড় মুছে দিতে পারবে না ভারত-বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধন

১৩

চিকিৎসা পর্যটনের আন্তর্জাতিক বাজারে চট্টগ্রামকে যুক্ত করার উদ্যোগ

১৪

যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত