কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে লালন শাহ মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নিরাপদে মাজার প্রাঙ্গণ এলাকা ত্যাগ করেন।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা এনসিপির আহ্বায়ক শোভন আহমেদ জানান, ব্যক্তিগত সফরে উনি কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন মাজারে এসেছিলেন। তিনি এখানে স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশন গান শোনেন। বাইরে বের হয়ে মূল গেটের সামনে পৌঁছালে হঠাৎ করেই কিছু লোকজন তার উপরে হামলা করে ও ধাওয়া দেয়। পরে তাকে নিয়ে লালন মাজারের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। 

শোভন আরও বলেন, কারা হামলা করেছে, কী জন্য হামলা করেছে এ বিষয়ে এখন কিছু বলা যাবে না। এখানে বলার মত অবস্থাতেও নেই। তবে এই মুহূর্তে আমরা এলাকা ত্যাগ করছি। কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছিলেন। ঘটনা শুনে মাজার এলাকায় এসে তাকে বাইরে বের করে নিরাপদে এলাকা ত্যাগ করি। 

তিনি আরও বলেন, এলাকার বাইরে যাওয়ার পরে তারা পুলিশি প্রটোকল না নিয়ে চলে যান। তবে এই ঘটনায় মামলা করবেন কিনা কোথায় গেছেন এ বিষয়ে তৎক্ষণাৎ তিনি জানাতে পারেননি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলার কারণ, হামলাকারীদের পরিচয় কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

১

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

২

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩

জিন্নাতকে সংবর্ধনা ও লাখ টাকা পুরস্কার

৪

হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

৫

সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর ও গলা চেপে ধরার অভিযোগ

৬

কোচিং শেষে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

৭

বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’

৮

দুই দিনে পুলিশের ৯৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

৯

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

১০

১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় জামায়াত নেতা মনিরুল ইসলাম বহিষ্কার

১১

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

১২

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

১৩

বিএনপির দাবি একনিষ্ঠ কর্মী,আগে ছিলেন আ.লীগের কর্মী, স্থানীয়দের প্রশ্ন ‘রবিউল তুমি কার?’

১৪

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার হাফিজ

১৫

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত