আন্তর্জাতিক

‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকায় প্রাণঘাতী হয়ে উঠল

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯
 ছবি:

একজন অপরিচিত মানুষ পিঠে হাত দিয়ে টোকা দিয়েছেন। এরপর নাকি ছোট হয়ে গেছে বা অদৃশ্য হয়ে গেছে পুরুষাঙ্গ ও অণ্ডকোষ। ‘চুরি’ হয়ে যাওয়া যৌনাঙ্গ ফিরে পেতে অভিযুক্ত ব্যক্তির কাছে ছুটে যাচ্ছে উত্তেজিত জনতা। আর অভিযোগের সত্যতা যাচাইয়ের আগেই শুরু হচ্ছে মারধর, গণপিটুনি, এমনকি আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা।

শুনতে অবিশ্বাস্য মনে হলেও আফ্রিকার কয়েকটি দেশে এমনই এক গুজব ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুলাইয়ের মধ্যে আফ্রিকার অন্তত ছয়টি দেশে এ ধরনের মিথ্যা অভিযোগের জেরে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশগুলোর পুলিশ বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই হিসাব করেছে বিবিসির গ্লোবাল ডিসইনফরমেশন ইউনিট।

কুসংস্কার ও দীর্ঘদিনের সামাজিক ভয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ভিডিও, পোস্ট ও কথিত প্রত্যক্ষদর্শীর বিবরণ যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। গুজবটি ছড়িয়ে পড়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বুরুন্ডি, জাম্বিয়া, তানজানিয়া, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, মালাউই ও কেনিয়ার বিভিন্ন এলাকায়।

তানজানিয়ার সীমান্তবর্তী বাণিজ্যিক শহর তুন্দুমার মেকানিক বনিফাস এমগালা এখনো সেই আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। গত ১ এপ্রিল এক বন্ধুর সঙ্গে গাড়ি বিক্রির জন্য এক সম্ভাব্য ক্রেতার সঙ্গে দেখা করতে তুন্দুমায় গিয়েছিলেন তিনি। কাজ শেষে কাছের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে বসেছিলেন দুজন।

  • বনিফাস ও তার এক বন্ধুর ওপর একদল লোক আক্রমণ করে, যারা তাদের বিরুদ্ধে এক ব্যক্তির যৌনাঙ্গ চুরির অভিযোগ এনেছিল

কিছুক্ষণ পরই একদল উত্তেজিত মানুষ তাঁদের টেনেহিঁচড়ে রেস্তোরাঁ থেকে বাইরে বের করে আনে। চারদিকে তখন চিৎকার—তাঁরা নাকি কারও যৌনাঙ্গ চুরি করেছেন। “তারা চিৎকার করে বলছিল, আমরা কারও যৌনাঙ্গ চুরি করেছি। সেখান থেকে পালানোর কোনো উপায় ছিল না। বিশাল ভিড় জমে গিয়েছিল,” নির্যাতনের কথা স্মরণ করে বলেন এমগালা। এরপর শুরু হয় মারধর। একপর্যায়ে জ্ঞান হারান তিনি। দুই দিন পর হাসপাতালে জ্ঞান ফেরার পর জানতে পারেন, তাঁর সঙ্গে থাকা বন্ধুটি মারা গেছেন।

এখনো এমগালার থুতনিতে দুটি ক্ষতচিহ্ন রয়েছে। একটি দাঁত ভেঙে গেছে। তিনি খুঁড়িয়ে হাঁটেন এবং কাজে ফিরতে পারেননি। স্ত্রী ও চার সন্তানকে নিয়ে বাড়িতেই থাকছেন। প্রতিবেশী ও বন্ধুরা তাঁর ওষুধের খরচে সহায়তা করছেন। “সেদিন যে মৃত্যুর কতটা কাছে চলে গিয়েছিলাম, তা যদি আগে জানতাম, তাহলে ওই রেস্তোরাঁয় খেতে যেতাম না। আমরা আসলে জানিই না, মৃত্যু কতটা কাছাকাছি,” বলেন তিনি।

তুন্দুমার আরেক বাসিন্দা, ফটোগ্রাফার ও ব্যবসায়ী ২৩ বছর বয়সী মাইকেল সিলাভওয়ে সেদিন আরেকটি হামলার ঘটনা প্রত্যক্ষ করেন। তাঁর ভাষ্য, যৌনাঙ্গ ‘চুরি’ নিয়ে ভিডিও টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শহরজুড়ে আতঙ্ক বাড়ছিল। তিনি নিজের দোকানের বাইরে মানুষকে দৌড়াতে দেখেন। পরে জানতে পারেন, কাছাকাছি এক ব্যক্তিকে একই অভিযোগে মারধর করা হয়েছে। পরে তাঁকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তারা তাকে আগুন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তখন সবাই ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়,” বলেন সিলাভওয়ে।

বিবিসির গ্লোবাল ডিসইনফরমেশন ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন বেশ কয়েকটি ভিডিও যাচাই করেছে। এর একটি ভিডিও টিকটক ও ফেসবুকে এক লাখের বেশি মানুষ দেখেছে। সেখানে একদল মানুষ একজনকে মারধর করছে এবং কথিত ‘চুরি যাওয়া’ যৌনাঙ্গ ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে।

শুধু তানজানিয়াই নয়, একই ধরনের ভিডিও ও দাবির বিস্তার ঘটেছে মোজাম্বিক ও কেনিয়াতেও। কোথাও কথিত ভুক্তভোগী দাবি করছেন, অপরিচিত ব্যক্তির সংস্পর্শে আসার পর তাঁর যৌনাঙ্গ ছোট হয়ে গেছে বা অদৃশ্য হয়েছে। এরপর জনতা অভিযুক্ত ব্যক্তিকে ঘিরে ধরে তাঁর কাছে ‘চুরি যাওয়া’ অঙ্গ ফেরত দেওয়ার দাবি করছে।

আফ্রিকায় যৌনাঙ্গ চুরির এমন গুজব নতুন নয়। বিশেষ করে যেসব এলাকায় জাদুটোনা, অলৌকিক শক্তি ও কুসংস্কারের ওপর মানুষের বিশ্বাস এখনো প্রবল, সেখানে এ ধরনের গুজব অতীতেও সহিংসতা সৃষ্টি করেছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ২০০৮ সালেও একই ধরনের আতঙ্ক ছড়িয়েছিল। গত বছর সেখান থেকে নতুন করে গুজব ছড়াতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

জাম্বিয়ায় গত মার্চে এ ধরনের গুজব বড় আকারে ছড়িয়ে পড়ে। সীমান্ত পেরিয়ে তা পৌঁছে যায় তানজানিয়ায়। পরে একের পর এক দেশে একই ধরনের অভিযোগ ও হামলার ঘটনা সামনে আসতে থাকে। তানজানিয়ার মোম্বা জেলার কমিশনার এলিয়াস ডেনিয়েল এমওয়ান্দোবো বলেন, তদন্তে কিছু ঘটনার পেছনে নির্দিষ্ট অপরাধমূলক উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া গেছে। তাঁর ভাষায়, কিছু ব্যক্তি অপরাধ সংঘটনের সুযোগ তৈরি এবং নিজেদের লাভের জন্য মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র করেছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মোজাম্বিকে। দেশটির পুলিশ মে মাসে জানিয়েছিল, মাত্র ছয় সপ্তাহে এ ধরনের গুজবকে কেন্দ্র করে একজন পুলিশ কর্মকর্তা, একজন স্বাস্থ্যকর্মী ও একজন সরকারি চাকরিজীবীসহ ৫৫ জন নিহত হয়েছেন।

মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল চাপো গুজব ও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, এসব দাবি মিথ্যা। মানুষের শরীরের কোনো অংশ হারিয়ে যাওয়ার বিষয়ে কোনো চিকিৎসাগত প্রমাণও সরকার পায়নি।

ইসলামী উগ্রপন্থার কারণে প্রায় এক দশক ধরে অস্থির ক্যাবো ডেলগাডো প্রদেশে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এপ্রিল মাসে দুটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়। পরে গুজব মোকাবিলায় সচেতনতামূলক প্রচারণা শুরু করে কর্তৃপক্ষ। নিরাপত্তার কারণে কয়েক সপ্তাহ স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধও রাখতে হয়।

স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, আতঙ্কের কিছু ঘটনা ‘কোরো সিনড্রোম’-এর সঙ্গে সম্পর্কিত হতে পারে। এটি এমন একটি মানসিক অবস্থা, যেখানে ব্যক্তি মনে করতে পারেন যে তাঁর যৌনাঙ্গ শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে। বাস্তবে যৌনাঙ্গ ‘চুরি’ হয়ে যাওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

কেনিয়াতেও জুলাই মাসে একই ধরনের ঘটনা সামনে আসে। কোয়ালে ও মোম্বাসা উপকূলীয় কাউন্টিতে এ ধরনের হামলায় পাঁচজন নিহত হন। মোম্বাসা কাউন্টির কমিশনার মোহাম্মদ নুর সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু কনটেন্ট নির্মাতাকে গুজব ছড়ানোর জন্য দায়ী করেন। তাঁর মতে, ভিউ ও এনগেজমেন্ট বাড়ানোর জন্য তৈরি করা এমন কনটেন্ট বাস্তবে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। পরে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে; তাঁদের মধ্যে এক বাবা ও ছেলেকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। মালাউইতেও একই ধরনের গুজব জনতাকে সহিংসতায় উসকে দেয়। সেখানে আটজন নিহত হন।

গুজবের এই বিস্তার শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের গতির কারণেই নয়, মানুষের পুরোনো ভয় ও বিশ্বাসের সঙ্গেও জড়িত বলে মনে করেন লেখক জুলিয়েন বনহোম। তাঁর বই ‘দ্য সেক্স থিভস: দ্য অ্যানথ্রোপোলজি অব আ রিউমার’-এ যৌনাঙ্গ চুরির গুজবের সামাজিক ও সাংস্কৃতিক শিকড় নিয়ে আলোচনা করা হয়েছে।

বনহোমের মতে, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম গুজব ছড়ানোর গতি বহুগুণ বাড়িয়েছে। একটি ভিডিও মুহূর্তের মধ্যে হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। ভিডিও থাকার কারণে অনেকের কাছে মিথ্যা দাবিটিও বাস্তব বলে মনে হতে পারে।

  • তানজানিয়ার অনেক এলাকায় একই ধরনের গুজব ছড়িয়ে পড়ে

সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু আতঙ্কের ভিডিওই ছড়াচ্ছে না। কেউ কেউ যৌনাঙ্গ ‘চুরি’ ঠেকাতে তাবিজ-কবচ বিক্রি করছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করছেন। ফলে সত্য, কৌতুক, প্রতারণা ও গুজব—সবকিছু একই অনলাইন প্রবাহে মিশে যাচ্ছে।

মেটার এক মুখপাত্র জানিয়েছে, তাদের কাছে পাঠানো সংশ্লিষ্ট কনটেন্ট পর্যালোচনা করা হচ্ছে এবং নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। টিকটক এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

তবে এসব উদ্যোগের মধ্যেও মাঠপর্যায়ে ভয় পুরোপুরি কাটেনি। তুন্দুমার ৫০ বছর বয়সী ফ্যাশন ডিজাইনার আশা স্টিভেন এমওয়াকিলাসা এখন বিশ্বাস করেন, যৌনাঙ্গ চুরির গল্পটি সত্য নয়। কিন্তু স্বামী কিংবা ছেলেরা বাড়ির বাইরে গেলে তাঁর উদ্বেগ থেকেই যায়। পুলিশ নিয়মিত টহল দেওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন তিনি।

এমগালার জন্য অবশ্য গুজবের মূল্য আরও ভয়াবহ। তিনি বেঁচে ফিরেছেন, কিন্তু হারিয়েছেন একজন বন্ধুকে, “আমার বন্ধুর মৃত্যু যে এতটা অর্থহীনভাবে ঘটেছিল, সেটা মনে পড়লে এখনো গভীরভাবে কষ্ট পাই। কারণ তখন কী ঘটছিল, তা আজও আমি জানি না,” বলেন তিনি।

“হঠাৎ কোনো কারণ ছাড়াই নিজেকে পাথরের আঘাতের মুখে পড়তে দেখবেন, আর শেষ পর্যন্ত নিজের জীবনই হারাতে হবে—এটা কীভাবে সম্ভব?”
সূত্র: বিবিসি বাংলা

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই লক্ষ্য: শামা ওবায়েদ

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা: অর্থমন্ত্রী

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা

মাজারের খাদেম হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৫ জনকে খালাস

মেসির আরও এক রেকর্ড, ৩০ গোলে অবদান

মার্কিন চাপেও নীতি বদলাবে না ইরান: পেজেশকিয়ান

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন বন্দীর মৃত্যু

১০

নওগাঁয় পুলিশ পরিবারের কৃতী  শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১১

শুভ্র কাশফুলের মায়াবী আবহ: বাকঁখালীর তীরে দর্শনার্থীদের ঢল

১২

ঢাবির অধীনে প্রথম বর্ষের মানোন্নয়ন পরীক্ষা বাতিলের প্রক্রিয়া চলছে: ডিসিইউ রেজিস্ট্রার

১৩

লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে কৃষকদের বিক্ষোভ

১৪

মাদক মামলায় মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

১৫

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত