১১ নভেম্বর নতুন সরকার গঠন করবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কোনো পক্ষই ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি।

ফলে নতুন সরকার গঠন নিয়ে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী কয়েক সপ্তাহ বিভিন্ন দলের মধ্যে দর-কষাকষি ও জোট গঠনের আলোচনা চলতে পারে। সমঝোতা না হলে আবারও নির্বাচনের মুখে পড়তে পারে ইসরায়েল। খবর আলজাজিরার।

চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর পক্ষে থাকা দলগুলো পেয়েছে মোট ৫৩টি আসন। এর মধ্যে তার দল লিকুদ পেয়েছে ২৭টি আসন। ইউনাইটেড তোরাহ জুডাইজম ও ওতজমা ইয়েহুদিত পেয়েছে সাতটি করে আসন। শাস পেয়েছে ছয়টি এবং রিলিজিয়াস জায়োনিজম পেয়েছে ছয়টি আসন।

ইসরায়েলে কবে গঠিত হবে নতুন সরকার
কে হতে যাচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী, নেতানিয়াহু নাকি আইজেনকোট?
অন্যদিকে নেতানিয়াহুবিরোধী ইহুদি দলগুলোর জোট পেয়েছে ৪৮টি আসন। এর মধ্যে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন। বি’ইয়াচাদ পেয়েছে ১২টি, দ্য ডেমোক্র্যাটস আটটি এবং ইসরায়েল বেইতেনু সাতটি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে বাকি ১৯টি আসন। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১১টি এবং রা’আম আটটি আসন পেয়েছে।

নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করে আগামী ৪ নভেম্বরের মধ্যে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে জমা দেওয়ার কথা। নতুন পার্লামেন্টের সদস্যদের শপথ নেওয়ার কথা ১০ নভেম্বর। এরপর ১১ নভেম্বরের মধ্যে প্রেসিডেন্ট একজন সংসদ সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দেবেন। সাধারণত দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে যার সরকার গঠনের সম্ভাবনা বেশি, তাকেই এ দায়িত্ব দেওয়া হয়।

প্রথমে নেতানিয়াহু অথবা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট এ দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিরোধী জোটের মধ্যে আইজেনকটের দল সবচেয়ে বেশি আসন পেয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব নেতৃত্বাধীন কয়েকটি দল আইজেনকটকে সমর্থন দেওয়ার কথা বিবেচনা করছে। এতে সরকার গঠনের দৌড়ে তিনি কিছুটা এগিয়ে থাকতে পারেন।

তবে বিরোধী জোটের নেতারা অতীতে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছিলেন। যদিও রা’আমের নেতা মনসুর আব্বাস বিরোধী শিবিরের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনও নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করার পক্ষে অবস্থান জানিয়েছেন।

প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যেতে পারে। প্রথম প্রার্থী ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কাউকে দায়িত্ব দিতে পারবেন। সেই প্রচেষ্টাও ব্যর্থ হলে পার্লামেন্টের সদস্যরা তৃতীয় কাউকে মনোনীত করতে পারবেন। তার জন্য সময় থাকবে ১৪ দিন।

এতেও সমাধান না হলে পার্লামেন্ট ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করতে হবে। এর মধ্যে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। ফলে জোটের সংখ্যাগরিষ্ঠতা হারালেও আরও কয়েক মাস ক্ষমতায় থাকার সুযোগ রয়েছে তার। সূত্র: আলজাজিরা

১

আওয়ামী লীগের দখলে থাকা মাঠ এখন বিএনপির লোকজনের নিয়ন্ত্রণে: নাহিদ ইসলাম

২

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বে থাকা ২ পুলিশ সদস্য ক্লোজড

৩

১১ নভেম্বর নতুন সরকার গঠন করবে ইসরায়েল

৪

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত অন্তত ১৫

৫

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

৬

অক্টোবরে চীনের উৎপাদন খাতে মন্দা, চার মাসে তৃতীয়বার

৭

চীনকে রুখে দিয়ে ইতিহাস

৮

যুদ্ধের ইতি টানতে খসড়া প্রস্তাব, দোহা ছেড়েছেন ইরানি প্রতিনিধিরা

৯

‘আ.লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে’

১০

এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ

১১

ইরানের অনুমতি পাওয়ার পরও হরমুজ প্রণালির কাছে হামলার শিকার পাকিস্তানগামী জাহাজ

১২

১২৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে পরিবারের খরচ চালাবেন, প্রশ্ন সাদিক কায়েমের

১৩

রোনালদোর পক্ষে যা অসম্ভব, সেই রেকর্ডের দ্বারপ্রান্সে মেসি!

১৪

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

১৫

পরাজিত শক্তি শ্রমিকদের উসকানি দিচ্ছে: রিজভী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত