হৃদয়স্পর্শী এ ঘটনায় যা বলছেন নেটিজেনরা

স্বজনহীন তরুণের বিয়েতে অচেনাদের ঢল, গাড়ি বহরের সঙ্গে এল বিশাল বরযাত্রী

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

সামাজিক যোগাযোগমাধ্যমে অচেনা মানুষদের নিজ বিয়েতে আমন্ত্রণ জানিয়ে ইন্টারনেট দুনিয়াকে আবেগে ভাসিয়ে দিয়েছেন এক চীনা তরুণ। ভিডিও বার্তায় নিজের জীবনের করুণ গল্প শেয়ার করে তিনি বলেছিলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তার বাবা মারা যান। পরবর্তীতে মা অন্যত্র বিয়ে করলে বড় ভাই ও তিনি একে অপরের হাত ধরে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে বড় হতে থাকেন।

জীবনসংগ্রামের হাজারো বাধা পেরিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভালোবাসার মানুষকে ঘরে তোলার মতো অর্থ সঞ্চয় করেছিলেন ওই তরুণ। কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায়; বিয়েতে উপস্থিত থাকার মতো নিকটাত্মীয় প্রায় কেউই ছিলেন না তাদের। স্বজনহীন এই বিয়েটা একেবারে খালি ও নিরুত্তাপ হয়ে পড়বে কি না, তা নিয়ে ব্যাপক চিন্তায় পড়ে যান তিনি। ভিডিওতে বলা হয়, ‘‘ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে টাকা জমিয়েছিলেন। কিন্তু বিয়েতে দাওয়াত দেওয়ার মতো আত্মীয়স্বজন না থাকায় শেষ পর্যন্ত তিনি ইন্টারনেট ব্যবহারকারীদের কাছেই সাহায্যের হাত বাড়ান এবং বিয়ের আমন্ত্রণ জানান।’’

অনলাইন দুনিয়ায় সেই আহ্বানে তিনি পান অভাবনীয় ও উষ্ণ সাড়া। কমেন্ট বক্সে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে লিখতে শুরু করেন, ‘‘ভাই, চিন্তার কিছু নেই! আমরা আসছি!!’’

তবে চমকে যাওয়ার মতো বিষয় হলো, মানুষজন কেবল বিনা খরচে বিয়ের দাওয়াত খেতে আসেননি; বরং বর-কনের জন্য উপহার এবং রান্নার প্রয়োজনীয় নানা সরঞ্জাম নিয়ে হাজির হয়ে যান। এমনকি বহু পেশাদার রাঁধুনি সম্পূর্ণ বিনামূল্যে বিয়ের খাবার তৈরি করে দিতে অনুষ্ঠানে যোগ দেন।

আমন্ত্রিতদের মধ্যে কেউ কেউ বিয়ের বরযাত্রীর জন্য পুরো একটি গাড়ি বহরের ব্যবস্থা করে দেন। আবার এক ব্যক্তি বর-কনের জন্য নিয়ে আসেন অতি বিলাসবহুল ‘মাইবাখ’ গাড়ি। অনেকে নিজ হাতে মোমবাতি এনে সাজিয়ে তোলেন বর-কনের বাড়ি। একদিকে তরুণের নিখাদ আন্তরিকতা, আর অন্যদিকে শত শত অচেনা মানুষের ভালোবাসা; সব মিলিয়ে তৈরি হয় এক স্মরণীয় ও অবিস্মরণীয় বিয়ের মুহূর্ত।

হৃদয়স্পর্শী এ ঘটনায় যা বলছেন নেটিজেনরা
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ইউ স্যাফিরে ক্রিস্টাল নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ঘটনার ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটি প্রকাশের পরপরই ৩ হাজারেরও বেশি ইতিবাচক প্রতিক্রিয়া পায় পোস্টটি। তরুণের এই আবেগঘন গল্প ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়। অনেকে মন্তব্য করে লিখেছেন, শত শত অচেনা মানুষকে তার এই বিশেষ দিনটিতে পাশে দাঁড়িয়ে আনন্দ করতে দেখে বরের অনুভূতি নিশ্চিতভাবেই ভাষায় প্রকাশের মতো ছিল না।

রেডিটের একজন ব্যবহারকারী লেখেন, ঠিক ১৫ মিনিট আগে তিনি বিয়ের ছোট একটি ভিডিও দেখেছেন। তিনি বলেন, দৃশ্যটি দেখে তার চোখ ভিজে উঠেছিল।

আরেক ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করে জানতে চান, এত মানুষের উপস্থিতি দেখে তরুণ বরের প্রতিক্রিয়া ঠিক কেমন ছিল? তিনি কি আদৌ এমন কিছু কল্পনা করতে পেরেছিলেন?

তৃতীয় এক ব্যবহারকারী প্রত্যাশা জানিয়ে লেখেন, ঠিক যেভাবে বিয়ের দিনে গ্রামবাসী ও সাধারণ মানুষ এই দম্পতির পাশে এসে দাঁড়িয়েছেন, আগামীতে তাদের প্রতিটা বিবাহবার্ষিকীতেও যেন এই ভালোবাসার ধারা অব্যাহত থাকে।

সূত্র: এনডিটিভি

১

মিরপুরের কালশী রোডে বিক্ষোভে পুলিশ সদস্যকে বেধড়ক মারধর

২

আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল, আমার দেশ এখন জামায়াতের মুখপত্র: রাশেদ খাঁন

৩

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

৪

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

৫

চুক্তি না করলে ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ পর্বতে হামলা: ট্রাম্প

৬

‘মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র’, টানা তিন দিনের সংঘর্ষে আতঙ্কে মিরপুরের বাসিন্দারা

৭

মিরপুরে আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের শোডাউন

৮

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

৯

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

১০

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১১

তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় ভাষা শেখানোর পরিকল্পনা করছে সরকার: মাহদী আমিন

১২

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বেতন বৃদ্ধির দাবিতে ফতুল্লায় আবারো সড়ক অবরোধ শ্রমিকদের

১৪

পেসনির্ভর উইকেটে বাংলাদেশ সিরিজ, দক্ষিণ আফ্রিকার দলে ৬ পেসার

১৫

‘বিসিবি ও আমি একটি প্রকল্প নিয়ে কাজ করছি’, বিশেষ ঘোষণা আসছে তামিমের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত