স্বপদে ফিরলেন বিসিবি পরিচালক নাজমুল

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে ক্রিকেটাঙ্গন তোলপাড় হয়ে গিয়েছিল। ক্রিকেটারদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাকে শোকজ করেছিল বিসিবি। এমনকি বোর্ডে তার অর্থ কমিটির চেয়ারম্যানের পদ স্থগিত করা হয়েছিল। অবশেষে নানা নাটকীয়তার পর ক্রিকেট বোর্ডের সেই পদ ফিরে পেলেন নাজমুল। 

শনিবার (২৪ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি পরিচালকদের জরুরি সভার সিদ্ধান্তে পদ ফিরে পান নাজমুল ইসলাম। ডিসিপ্লিনি কমিটির কাছে তার জবাব সন্তোষজনক মনে হয়েছে বিসিবির। সে কারণেই বিসিবির হারানো পদ এবার ফিরে পেলেন নাজমুল। এখন থেকে নিজের অর্থ কমিটির সব কাজ চালিয়ে যেতে পারবেন।

বিপিএল চলাকালীন প্রথমে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে 'ভারতীয় দালাল' মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন নাজমুল। পরে ক্রিকেটারদের নিয়েও বেফাঁস মন্তব্য করেন তিনি। এতেই ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেটাররা। কঠোর ভাষায় করা নাজমুলের বিতর্কিত মন্তব্যে অপমানিত বোধ করেন ক্রিকেটাররা। ফলে তার পদত্যাগের দাবি করেছিল কোয়াব।

কোয়াবের নেতৃত্বে নাজমুলের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা বিপিএলের ম্যাচও বয়কট করেছিলেন। এরপর বিসিবি তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়। কিন্তু এরপরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে ফাইন্যান্স কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়। আর এখন নাজমুলের জবাব সন্তুষ্ট মনে হয়েছে বিসিবির। যে কারণে বিসিবির হারানো পদ এবার ফিরে পেলেন নাজমুল।

এলাকার খবর

সম্পর্কিত