১৬৬ রানের পুঁজি নিয়ে ৭ উইকেটে হার

প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে বিবর্ণ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০২:১০
 ছবি:

সাদারল্যান্ডের ৪ উইকেট ও লিচফিল্ডের ঝোড়ো ফিফটিতে অস্ট্রেলিয়ার সিরিজ শুরু জয় দিয়ে

অস্ট্রেলিয়া ১৬৮/৩, বাংলাদেশ ১৬৬—স্কোরকার্ডে ব্যবধানটা সামান্য মনে হলেও মাঠের লড়াইয়ে দুই দলের পার্থক্য ছিল স্পষ্ট। ব্রিসবেনে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে বাংলাদেশের ইনিংস থামিয়ে দেওয়ার পর রান তাড়ায়ও দাপট দেখিয়েছে স্বাগতিকরা। অ্যানাবেল সাদারল্যান্ডের চার উইকেট ও ফিবি লিচফিল্ডের ঝোড়ো ৭৭ রানের ইনিংসে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৫.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। জয়ের জন্য ১৪৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ম্যাচসেরা হন সাদারল্যান্ড।

অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজে প্রথমবার ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ। ঐতিহাসিক এই সফরের প্রথম ম্যাচে ভালো কিছু করার সুযোগ থাকলেও ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে পড়ে নিগার সুলতানার দল। ইনিংসের প্রথম বলেই মেগান শুটের শিকার হন ফারজানা হক। বাড়তি বাউন্সে ব্যাটের কাঁধে লেগে বল চলে যায় স্লিপে ফিবি লিচফিল্ডের হাতে। নিজের পরের ওভারে শারমিন সুলতানাকে এলবিডব্লিউ করে বাংলাদেশকে আরও চাপে ফেলেন শুট। মাত্র ১১ রানে দুই ওপেনারকে হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরুটা ভালো করেছিলেন শারমিন আক্তার। পাঁচটি চারে ২৬ বলে ২৪ রান করে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। সাদারল্যান্ডের বলে অ্যালানা কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। এরপর ১৭ বলে ২ রান করে সাদারল্যান্ডের দ্বিতীয় শিকার হন সোবহানা মোস্তারি। এক প্রান্তে উইকেট ধরে রাখলেও বাংলাদেশের ইনিংসে গতি ফেরাতে পারেননি নিগার। ৮৬ বল খেলে ২৯ রান করেন অধিনায়ক। ৮৩ রানে তাঁর বিদায়ের পরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৫০ বলে ২১ রান করে আউট হন স্বর্ণা আক্তার। এরপর রাবেয়া খানও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।

একপর্যায়ে ১২২ রানে ৭ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ইনিংস সামলানোর চেষ্টা করেন রিতু মনি। অভিজ্ঞ এই পেস বোলিং অলরাউন্ডার পাঁচটি চারে ৬৩ বলে ৪৫ রান করেন। তাঁর ইনিংসেই দেড়শ পেরোয় বাংলাদেশের সংগ্রহ। শেষ দিকে নাহিদা আক্তার ১৯ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে ৯.৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন সাদারল্যান্ড। ১০ ওভারে চারটি মেডেনসহ মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট পান শুট। প্রথম বলেই ফারজানাকে ফেরানোর পর শারমিন সুলতানাকে আউট করে ওয়ানডেতে নিজের ১৫০তম উইকেটও পূর্ণ করেন অস্ট্রেলিয়ার এই পেসার। 

১৬৭ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার জন্য কঠিন হয়ে ওঠেনি। তবে অভিষিক্ত পেসার হাবিবা ইসলাম পিংকি শুরুতে জর্জিয়া ভোলকে ফিরিয়ে বাংলাদেশকে সামান্য স্বস্তি দেন। এরপর লিচফিল্ড ও এলিসা পেরির জুটি দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

লিচফিল্ড ছিলেন দুর্দান্ত ছন্দে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি ওপেনার। তাঁর সঙ্গে দ্বিতীয় উইকেটে পেরির ৮৯ রানের জুটি বাংলাদেশের ম্যাচে ফেরার পথ প্রায় বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত রাবেয়া খানের বলে শর্ট কভারে ক্যাচ দিয়ে ফেরেন লিচফিল্ড। ১০টি চার ও একটি ছক্কায় ৫৭ বলে ৭৭ রান করেন তিনি। এরপর হাবিবা নিজের দ্বিতীয় শিকার হিসেবে বেথ মুনিকে ফিরিয়ে দেন। কিন্তু ততক্ষণে জয়ের জন্য প্রয়োজনীয় রান প্রায় তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। পেরি ২৬ এবং সাদারল্যান্ড ২৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। বাংলাদেশের পক্ষে হাবিবা পিংকি ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। রাবেয়া খান পান একটি উইকেট। তবে স্বাগতিকদের রান তোলার গতি থামানোর মতো বোলিং করতে পারেনি বাংলাদেশ।

সিরিজে সমতা ফেরানোর সুযোগ এখন দ্বিতীয় ওয়ানডেতে। একই মাঠে আগামীকাল রোববার মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে হলে বাংলাদেশের ব্যাটারদের আরও দায়িত্বশীল ও কার্যকর ইনিংস খেলতে হবে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ:
৪৯.৪ ওভারে ১৬৬ (ফারজানা ০, শারমিন সুলতানা ৪, শারমিন আক্তার ২৪, নিগার ২৯, সোবহানা ২, স্বর্ণা ২১, রিতু ৪৫, রাবেয়া ১১, নাহিদা ১৯*, হাবিবা ১, মারুফা ০; শুট ১০-৪-১৯-২, গার্থ ৮-১-৩৩-০, সাদারল্যান্ড ৯.৪-২-৩০-৪, কিং ৮-০-২৫-০, গার্ডনার ৭-০-৩০-১, ম্যাকগ্রা ৩-০-৯-১, ওয়ারহ্যাম ৪-১-১৭-১)

অস্ট্রেলিয়া: ২৫.৪ ওভারে ১৬৮/৩ (ভোল ১৯, লিচফিল্ড ৭৭, পেরি ২৬*, মুনি ১৩, সাদারল্যান্ড ২৫*; মারুফা ৪-০-৩৫-০, হাবিবা ৬-০-৩৬-২, নাহিদা ৪.৪-০-২৯-০, রাবেয়া ৭-০-৩২-১, রিতু ৪-০-৩৬-০)
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: অ্যানাবেল সাদারল্যান্ড

১

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, চার শিক্ষার্থীকে ‘নির্যাতনের পর’ পুলিশে সোপর্দ

২

পাকিস্তান খেলবে না, দুয়ার খুলেছে বাংলাদেশের

৩

হোপ-রাদারফোর্ডের ঝড়ে ৫০১ রানের ম্যাচে ভারতকে হারাল উইন্ডিজ

৪

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দিন শেষে লড়ছেন রেনশ-কামিন্স

৫

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের দাপুটে জয়

৬

রেকর্ডের আনন্দ, ইনিংস বড় করতে না পারার আক্ষেপ

৭

ব্যালন ডি’অর ঘিরে সন্দেহজনক খাম, অজানা রয়ে গেল ভেতরের রহস্য

৮

নিভল আশুলিয়ার আগুন, পুড়ল ১৫ গুদাম ও শ্রমিক কলোনি

৯

গান, নাচ আর ক্যানভাসে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব’

১০

বিদেশে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যে গাফফারের মৃত্যু, ঘুমের মধ্যে মারা যান সুশান্তও

১১

প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে বিবর্ণ বাংলাদেশ

১২

শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষ শুরু শনিবার, ঘোড়ায় আগমন, নৌকায় বিদায়

১৩

কূটনীতির কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আনছে বাংলাদেশ

১৪

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চান মিলন

১৫

কলকাতায় মুসলিম অধ্যুষিত এলাকায় পানি বন্ধের অভিযোগ, জাতিসংঘে চিঠি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত