মালদ্বীপে এক দিনের ব্যবধানে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

বিদেশে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যে গাফফারের মৃত্যু, ঘুমের মধ্যে মারা যান সুশান্তও

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মালদ্বীপে গিয়েছিলেন দিনাজপুরের আব্দুল গাফফার (৪২)। কিন্তু দেশটিতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই থেমে যায় তাঁর জীবন। এর এক দিনের ব্যবধানে ঘুমের মধ্যে অসুস্থ হয়ে মারা যান টাঙ্গাইলের আরেক প্রবাসী বাংলাদেশি সুশান্ত চন্দ্র কোচ (৩০)। দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

গত ৬ অক্টোবর শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করেন আব্দুল গাফফার। প্রবাসীদের ভাষ্য অনুযায়ী, ধারদেনা করে বিদেশে গিয়েছিলেন তিনি। দেশটিতে পৌঁছে সহকর্মীদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। কিন্তু ওই রাতেই বুকে ব্যথা অনুভব করেন তিনি।

গাফফারের সহকর্মী মো. আল আমিন জানান, রাতে বুকে ব্যথার কথা জানতে পেরে সহকর্মীরা তাঁর কাছে বিষয়টি জানতে চান। তখন গাফফার নিজেকে ঠিক আছেন বলে জানান। এরপর আবার ঘুমিয়ে পড়েন তিনি।

পরদিন ৭ অক্টোবর সকালে তাঁকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে কর্মস্থলের মালিককে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

আব্দুল গাফফারের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার কেত্রাহাট এলাকায়। তাঁর বাবার নাম মো. আবু বক্কর মন্ডল। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় বিদেশে যাওয়া গাফফারের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে।

অন্যদিকে, মালদ্বীপের কুলহুডুফুশি দ্বীপে একটি নির্মাণ প্রতিষ্ঠানে বৈধভাবে কাজ করতেন সুশান্ত চন্দ্র কোচ। প্রায় এক বছর আগে পরিবারের ভাগ্য বদলানোর আশায় দেশটিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। তাঁর বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া গ্রামে। তাঁর বাবার নাম সতীশ চন্দ্র কোচ।

সুশান্তের সহকর্মী এনামুল জানান, ৭ অক্টোবর রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সুশান্ত। রাতের কোনো একসময় ঘুমের মধ্যে তাঁর চিৎকার শুনে সহকর্মীরা ছুটে আসেন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

এক দিনের ব্যবধানে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন। তাঁদের মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানিয়েছে দূতাবাস।

বিদেশে কাজ করে পরিবারের জীবনে সচ্ছলতা ফেরানোর আশায় দেশ ছাড়েন বহু বাংলাদেশি। কিন্তু গাফফার ও সুশান্তের মতো আকস্মিক মৃত্যুতে তাঁদের পরিবারকে একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে প্রবাসে থাকা মরদেহ দেশে ফিরিয়ে আনার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

১

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, চার শিক্ষার্থীকে ‘নির্যাতনের পর’ পুলিশে সোপর্দ

২

পাকিস্তান খেলবে না, দুয়ার খুলেছে বাংলাদেশের

৩

হোপ-রাদারফোর্ডের ঝড়ে ৫০১ রানের ম্যাচে ভারতকে হারাল উইন্ডিজ

৪

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দিন শেষে লড়ছেন রেনশ-কামিন্স

৫

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের দাপুটে জয়

৬

রেকর্ডের আনন্দ, ইনিংস বড় করতে না পারার আক্ষেপ

৭

ব্যালন ডি’অর ঘিরে সন্দেহজনক খাম, অজানা রয়ে গেল ভেতরের রহস্য

৮

নিভল আশুলিয়ার আগুন, পুড়ল ১৫ গুদাম ও শ্রমিক কলোনি

৯

গান, নাচ আর ক্যানভাসে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব’

১০

বিদেশে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যে গাফফারের মৃত্যু, ঘুমের মধ্যে মারা যান সুশান্তও

১১

প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে বিবর্ণ বাংলাদেশ

১২

শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষ শুরু শনিবার, ঘোড়ায় আগমন, নৌকায় বিদায়

১৩

কূটনীতির কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আনছে বাংলাদেশ

১৪

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চান মিলন

১৫

কলকাতায় মুসলিম অধ্যুষিত এলাকায় পানি বন্ধের অভিযোগ, জাতিসংঘে চিঠি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত