ব্যালন ডি’অরের অনুষ্ঠান মোবাইলে দেখবেন যেভাবে

নতুন কারও হাতে ব্যালন ডি’অর, দৌড়ে এগিয়ে হ্যারি কেইন!

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন, বার্সেলোনার লামিন ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের মধ্যে কে জিতবেন বর্ষসেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ এই পুরস্কার? বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণ বলছে, ব্যক্তিগত নৈপুণ্য ও গোলের হিসাবে ইয়ামাল ও এমবাপেকে পেছনে ফেলে এগিয়ে আছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার কেইন। তবে শেষ পর্যন্ত কার হাতে উঠবে ট্রফি, তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই।
হ্যারি কেইন, না লামিনে ইয়ামাল.... নাকি অন্য কারও হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর? আপাতত বাজারে এ দুজনের নামই বেশি উচ্চারিত হচ্ছে। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের নামও শোনা যাচ্ছে। ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠছে, সে নামটা জানতে ফুটবলপ্রেমীদের আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। আজ সোমবার লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ২টায়) বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ইএসপিএন সকারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য বিজয়ী হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন ৩৩ বছর বয়সী হ্যারি কেইন। তাদের জরিপে তিন ভাগের দুই ভাগ ভোট পেয়েছেন বায়ার্ন মিউনিখের এ ইংলিশ স্ট্রাইকার। ১৯ বছর বয়সী ইয়ামালের পক্ষে তাদের জরিপে ২৮ শতাংশ ভোট পড়েছে। এরপর আছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় উল্লেখযোগ্য আরও কয়েকটি নাম হলো আর্লিং হালান্ড, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহাম, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ভিতিনহা, পাউ কুবার্সি প্রমুখ। তবে শেষ বেলায় এসে লড়াইটা তিনজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে বলে আভাস পাওয়া যাচ্ছে। সে তিনজন হলেন হ্যারি কেইন, লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্যের কারণে ফাইনালের আগ পর্যন্ত ফেভারটি ছিলেন লিওনেল মেসি। আর বিশ্বকাপজয়ী লামিনে ইয়ামাল যদি ফাইনালে গোল পেতেন, তাহলে তখনই ব্যালন ডি’অরের জন্য অপ্রতিদ্বন্দ্বী হয়ে যেতেন। ১৯ বছর বয়সী এই তরুণ ফাইনালে প্রতিপক্ষের পোস্টে ৪টি শট নিয়েও গোলের দেখা না পাওয়ায় আদতে কিছুটা পিছিয়ে পড়ে গেছেন বলেই মনে করছেন বোদ্ধারা। তবে স্পেন বিশ্বকাপ জেতায় এবং বার্সার হয়ে দুর্দান্ত ফর্মের কারণে ইয়ামালকে খুব একটা পিছিয়েও রাখা যাচ্ছে না। তিনি নাকি এই পুরস্কার উদযাপনের প্রস্তুতিও নিয়ে ফেলেছেন। 

স্পেনের রেডিও স্টেশন কাদেনা কোপ সূত্রে জানা গেছে, ইয়ামাল ব্যক্তিগত বিমানে ঘনিষ্ঠজনদের নিয়ে মহাসমারোহে লন্ডনে ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাচ্ছেন। গেল মৌসুমে বার্সাকে লা লিগা জেতানোর পথে ১৬টি গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। এর পরও ব্যালন ডি’অর দৌড়ে হ্যারি কেইন নাকি এগিয়ে গেছেন। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার গত মৌসুমে ৬৫ ম্যাচে রেকর্ড ৭৩টি গোল করেছেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের ১০০ জন অভিজ্ঞ সাংবাদিক নিয়ে ব্যালন ডি’অরের জুরি বোর্ড গঠিত হয়। সেই বোর্ডের প্রতি সদস্য তাদের বিবেচনা অনুযায়ী সেরা ১০ জন ফুটবলারকে ক্রমানুসারে সাজিয়ে যথাক্রমে ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট দেন। এই ভিত্তিতে যিনি সর্বোচ্চ পয়েন্ট পাবেন, তাঁর হাতেই উঠবে ব্যালন ডি’অর। এ অনুষ্ঠানটি ঐতিহ্যগতভাবেই প্যারিসে অনুষ্ঠিত হয়ে আসছে। ৭০তম আয়োজন লন্ডনে করার পেছনে বিশেষ কারণ রয়েছে। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর বিজয়ী ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথুসের হাতে তুলে দেওয়া হয়েছিল ব্ল্যাকপুল শহরে। তাঁর প্রতি শ্রদ্ধা থেকেই এবার লন্ডনে হচ্ছে অনুষ্ঠান।

ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের জমকালো আয়োজন ঘিরে অপেক্ষায় ভক্তরা। কার হাতে উঠবে সোনালি ট্রফি, কোন তারকা জিতবেন ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি? এসব প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই। এবার প্রথমবারের মতো প্যারিসের বাইরে ইংল্যান্ডের লন্ডনে বসছে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টেলিভিশনের সামনে থাকার সুযোগ না হলেও স্মার্টফোনেই অনুষ্ঠানটি দেখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়ার কথা রেড কার্পেট পর্ব। মূল অনুষ্ঠান শুরু হবে রাত ২টায়। এবারের আয়োজন ব্যালন ডি’অরের ৭০তম আসর হওয়ায় বাড়তি গুরুত্ব পাচ্ছে অনুষ্ঠানটি।

সেই মঞ্চে দীর্ঘ ২৫ বছর পর কোনো ইংলিশ ফুটবলারের হাতে ট্রফি ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কেইন। ৬৫ ম্যাচে তাঁর গোল ৭৩টি। তাঁর নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ ঘরোয়া লিগ ও কাপের শিরোপা জিতে ডাবল পূর্ণ করেছে। জাতীয় দল ইংল্যান্ডের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই স্ট্রাইকার। তবে চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় তাঁর ব্যালন ডি’অর জয় নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই। ৩৩ বছর বয়সী কেইন বলেন, ‘এমন একটা অর্জন সত্যিই আনন্দের হবে। আমার ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় এক মাইলফলক।’

পুরস্কার ঘোষণার আগে নিজের স্নায়ুচাপের কথাও জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর ভাষায়, ‘আমার মনে হয় পরিবার বা স্ত্রী বিষয়টি আগে জানলে ভালো হতো। সবার জন্যই সময়টা বেশ উদ্বেগের। তবে তারা কেন আগে থেকে কাউকে বিজয়ী ঘোষণা করে না, তা আমি বুঝি। তারা চায় সব বড় তারকা উপস্থিত থাকুক। বিজয়ীর নাম অজানা থাকলে অনুরাগী ও দর্শকদের আগ্রহও অনেক বেশি থাকে।’

কেইনের দুই প্রতিদ্বন্দ্বীর একজন লামিন ইয়ামাল। গত বছর প্যারিস সেন্ট জার্মেইর উসমান দেম্বেলের পেছনে থেকে দ্বিতীয় হয়েছিলেন বার্সেলোনার এই স্প্যানিশ তারকা। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। তবে গত মৌসুমে হ্যামস্ট্রিংয়ের চোট তাঁর ছন্দে প্রভাব ফেলেছে। বিশ্বকাপেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি ইয়ামাল।

স্পেনের বিশ্বকাপ জয়ে দলীয় নৈপুণ্য ছিল গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পারফরম্যান্সে রদ্রি ও পাউ কুবার্সিও নজর কেড়েছেন। রদ্রি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, আর সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন কুবার্সি। ফলে ইয়ামালের ব্যক্তিগত নৈপুণ্য সত্ত্বেও ব্যালন ডি’অরের দৌড়ে তাঁর অবস্থান নিয়ে আলোচনা রয়েছে।

তবে নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল। গত মাসে তিনি বলেছিলেন, ‘আমার চোখে আমি আর এমবাপেই এই মুহূর্তে বিশ্বের সেরা দুজন খেলোয়াড়। সততার সঙ্গে বললে, বিশ্বসেরাদের তালিকায় হয়তো আমরা দুজনই আছি এবং অর্জনের দিক থেকে এ বছর পুরস্কারটি আমারই প্রাপ্য।’

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন এমবাপে। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছেন। তবে দলীয় সাফল্যের অভাব তাঁর ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় প্রভাব ফেলতে পারে।

বিশ্বকাপে ১০ গোল করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডেও নিজের নাম আরও উঁচুতে তুলেছেন এমবাপে। তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২, যা তাঁকে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় শীর্ষে নিয়ে গেছে।

নিজেকে পুরস্কারের যোগ্য মনে করেন এমবাপেও। তিনি বলেন, ‘বিশ্বকাপের মতো মঞ্চে ইতিহাসের সেরা গোলদাতা হওয়া এবং আগের সব কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়াটা সত্যিই অনন্য এক অর্জন। আমাকে যদি প্রশ্ন করেন কাকে ভোট দেব, তবে বলব নিজেকেই।’

ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে ক্রীড়া সাংবাদিক ভোট দেবেন। তাঁরা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে সেরা ১০ খেলোয়াড়কে বেছে নেবেন। প্রথম স্থান পাওয়া খেলোয়াড় পাবেন ১৫ পয়েন্ট; এরপর ক্রমান্বয়ে কম পয়েন্ট দেওয়া হবে। সব ভোট গণনার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ের হাতে উঠবে বর্ষসেরার ট্রফি।

কেইনের গোলের রেকর্ড, ইয়ামালের তরুণ বয়সে অসাধারণ নৈপুণ্য আর এমবাপের ব্যক্তিগত অর্জন—তিনটি ভিন্ন শক্তি এবার ব্যালন ডি’অরের লড়াইকে জমিয়ে তুলেছে। তবে এএফপির বিশ্লেষণে কেইন এগিয়ে থাকলেও চূড়ান্ত ফল নির্ধারণ করবে ভোট।

ব্যালন ডি’অরের অনুষ্ঠান মোবাইলে দেখবেন যেভাবে

স্মার্টফোনে ব্যালন ডি’অরের অনুষ্ঠান সরাসরি দেখতে ডিএজেডএনের ওয়েবসাইট বা অ্যাপ দেখতে পারেন। সেখানে সম্প্রচার চালু থাকলে অ্যাকাউন্ট খুলে বা প্রবেশ করে অনুষ্ঠানটি দেখা যেতে পারে। তবে বাংলাদেশ থেকে সরাসরি সম্প্রচার পাওয়া যাবে কি না, তা অঞ্চলভিত্তিক সম্প্রচার-স্বত্বের ওপর নির্ভর করবে। তাই অনুষ্ঠান শুরুর আগে ডিএজেডএনের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে সম্প্রচারের প্রাপ্যতা যাচাই করে নেয়া ভালো।

এ ছাড়া ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে অনুষ্ঠানসংক্রান্ত ঘোষণা, বিজয়ীদের নাম ও সরাসরি আপডেট পাওয়া যাবে।  

১

রোহিঙ্গা সংকটের দীর্ঘ ছায়া: মাদকের বিস্তার, চাপে পরিবেশ-অর্থনীতি ও নিরাপত্তা

২

পাখি দেখা মস্তিষ্কের বার্ধক্য ধীর করতে পারে, ডিমেনশিয়ার যত্নেও বাড়ছে ব্যবহার

৩

উইকেট যেমনই হোক, ‘হার্ড ওয়ার্ক’ দেখতে চান সিমন্স

৪

বোমা ফাটিয়ে অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৫

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব : রাষ্ট্রপতি

৬

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৭

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, অগ্নিনিরাপত্তায় ঝুঁকিতে ১৫০ হোটেল-রিসোর্ট

৮

লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি

৯

সাফের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ

১০

মিরপুরের উইকেট নিয়ে প্রশ্নে হাসিতে ফেটে পড়লেন স্যামি

১১

ব্যক্তিগত মাইলফলকের চেয়ে বার্সেলোনার বিপক্ষে জয়ই বড় এমবাপের কাছে

১২

নতুন কারও হাতে ব্যালন ডি’অর, দৌড়ে এগিয়ে হ্যারি কেইন!

১৩

সেন্টমার্টিনে ডিসেম্বর-জানুয়ারিতে রাতযাপনের সুযোগ, যেতে লাগবে ট্রাভেল পাস

১৪

গুঁড়িয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের বাড়ি, তুলে নেওয়া হচ্ছে মাটিও

১৫

‘বিরোধী দলে থাকতেই বীর মুক্তিযোদ্ধার কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত