জোহানেসবার্গ টেস্ট

শেষ সেশনের নাটকীয়তায় স্বস্তিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

শুরুতেই এইডেন মার্করামের উইকেট তুলে নিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে মার্কেস অ্যাকারম্যান ও জুবাইর হামজার ২০২ রানের বিশাল জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ সময় উইকেটহীন থাকার পর পার্টটাইম স্পিনার মুমিনুল হক সেই দেয়াল ভাঙেন। এরপর শেষ বিকেলে পেসার হাসান মাহমুদের জোড়া আঘাতে কিছুটা স্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা।

জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে সোমবার (১৬ নভেম্বর) সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রানের চেয়ে তারা এখনো ১১৩ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে ৬ উইকেট। দিন শেষে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ১৯ এবং উইকেটকিপার ব্যাটার রায়ান রিকেলটন ৭ রানে অপরাজিত আছেন।

এদিন প্রথম সেশনে মাত্র ৫ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েই সাফল্য পায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বলে এইডেন মার্করামকে (৪) উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানান হাসান। ৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারেই জুবাইর হামজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন তাসকিন, কিন্তু বলটি 'নো' হওয়ায় নিশ্চিত আউট থেকে বেঁচে যান প্রোটিয়া ব্যাটার।

এরপর বাংলাদেশি বোলারদের রীতিমতো শাসন করেন অ্যাকারম্যান ও হামজা। ফলে ৪০ ওভারের বেশি সময় কোনো উইকেটের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। এরই মাঝে ১২৫ বলে ১৪টি চারের সাহায্যে টেস্ট ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার অ্যাকারম্যান। আরেক সেট ব্যাটার হামজাও ছুটছিলেন সেঞ্চুরির দিকে, তবে ১৭ রান দূরে থাকতেই তাকে প্যাভিলিয়নের পথ ধরান মুমিনুল হক।  

এই উইকেটের জন্য অবশ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও কৃতিত্ব দেয়া যেতে পারে। একাধিকবার বোলিং পরিবর্তন করেও যখন জুটি ভাঙতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা, তখন শান্ত বল তুলে দেন মুমিনুল হকের হাতে। আস্থার প্রতিদান দিয়ে এই পার্টটাইম স্পিনার ১২৯ বলে ৮৩ রান করা হামজাকে লিটনের গ্লাভসবন্দী করে ২০২ রানের জুটি ভাঙেন। এই ব্রেকথ্রু আসার পর ম্যাচের চিত্র বদলাতে শুরু করে। 

সেঞ্চুরির পর দ্রুত রান তুলতে গিয়ে হাসান মাহমুদকে উড়িয়ে মারতে যান অ্যাকারম্যান, কিন্তু বাউন্ডারির সামনে তাসকিন আহমেদকে ক্যাচ দিয়ে থামেন তিনি। ফেরার আগে ১৬৪ বলে ২১টি চার ও ১টি ছক্কায় খেলেন ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস। পাঁচে নামা ম্যাথু ব্রিটজকেও বেশিক্ষণ টিকতে দেননি হাসান। ৫৯তম ওভারের শেষ বলে এই মিডল অর্ডার ব্যাটারকে (২) ফের লিটনের ক্যাচের ফাঁদে ফেলেন তিনি। 

শেষ বিকেলে মাত্র ১১ রানের ব্যবধানে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। এখন তৃতীয় দিনের সকালে দ্রুত উইকেট তুলে নিয়ে লিড নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে শান্তর দল। 

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে কখনো হারেনি কোনো দল। এ পর্যন্ত ২১ বারের মধ্যে ৭ বার ড্র হয়েছে, ১২ বার জয় এসেছে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করার পর। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ কি পারবে সেই রেকর্ড ধরে রাখতে? 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ১০১.২ ওভারে ৪০০/১০ (মাহফিজুল ০, তানজিদ ৬৭, মুমিনুল ০, শান্ত ১২, হৃদয় ১৩৭, মুশফিক ০, লিটন ১২০, মিরাজ ১০, হাসান ১৬, তাসকিন ১৭, ইবাদত ১*; রাবাদা ৫/৫১, পিটারসেন ৪/৯২, ইয়ানসেন ১/৫৪)।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬২ ওভারে ২৮৭/৪ (মার্করাম ৪, অ্যাকরমান ১৫৭, হামজা ৮৩, বাভুমা ১৯*, ব্রিটজকে ২, রিকেলটন ৭*; তাসকিন ০/৪৫, হাসান ৩/৬২, ইবাদত ০/৩৬, মিরাজ ০/১০১, মুমিনুল ১/৩৬)।

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

মাসব্যাপী ‘বিজয় উৎসব’ আয়োজন করবে ছাত্র ফেডারেশন

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যে ৫ কারণে এআই থেকে পাওয়া ‘মাসআলা’ গ্রহণ করা যাবে না

৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৬

মামার জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

৭

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৮

ভাইয়ের বিয়েতে নেচে আলোচনায় ঢাবি শিক্ষক মোনামী, বললেন ‘বেশ করেছি’

৯

জন্মদিনের আগে রুনা লায়লাকে সোনার গিটার উপহার

১০

ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১১

অন্তঃসত্ত্বা শিক্ষিকার তলপেটে লাথি, বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

১২

শেষ সেশনের নাটকীয়তায় স্বস্তিতে বাংলাদেশ

১৩

২০৩০ বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে যে দল

১৪

শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, ভারত না দিলে কিছু করার নেই: টুকু

১৫

বাংলাদেশের সীমান্ত এলাকায় ডিসেম্বর ঘিরে ঠিক কী হচ্ছে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }