খেলা

২০৩০ বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে যে দল

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

আগামী ১৫ ডিসেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০৩০ ফিফা বিশ্বকাপ এবং ২০৩১ এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ড্র। ফিফার হালনাগাদ র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশকে বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকেই মাঠে নামতে হবে। প্রশ্ন হচ্ছে, এই পর্বে হামজা-শমিত-ফারহানদের প্রতিপক্ষ হতে পারে কোন দেশ?

ফিফার হালনাগাদ র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮২তম এবং এশীয় অঞ্চলের ৪৬টি দেশের মধ্যে ৩৭তম। র‌্যাংকিংয়ের এই সমীকরণের কারণে র‌্যাংকিংয়ে এশিয়ার তালিকায় বাংলাদেশের ঠিক ওপরে থাকা ২৭ থেকে ৩৬ নম্বরের দলগুলোর মধ্যে যেকোনো একটি দল প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে।

বর্তমান র‌্যাংকিংয়ের হিসাব ধরে প্রথম রাউন্ডে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে তুর্কমেনিস্তান, ইয়েমেন, সিঙ্গাপুর, হংকং, মিয়ানমার, আফগানিস্তান, মালদ্বীপ, চায়নিজ তাইপে, কম্বোডিয়া ও নেপালের মধ্যে যেকোনো একটি দল। তবে ড্র অনুষ্ঠিত হওয়ার আগে ফিফা র‌্যাংকিং বা বাছাইপর্বের আনুষ্ঠানিক নিয়মে কোনো পরিবর্তন এলে সম্ভাব্য প্রতিপক্ষের এই তালিকায় রদবদল ঘটতে পারে।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৫ ও ৩০ মার্চ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রথম রাউন্ডের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। দুই লেগের এই লড়াইয়ে যারা এগিয়ে থাকবে, তারাই পরবর্তী রাউন্ডে খেলার টিকিট পাবে।

প্রথম বাধা টপকাতে পারলে হামজা-শমিত-ফারহানদের সামনে বড় সুযোগ তৈরি হবে। দ্বিতীয় রাউন্ডে এশিয়ার শীর্ষস্থানীয় দলগুলোর সঙ্গে ৩৬ দলের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। সেখানে ভালো ফলাফল করতে পারলে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ধাপে যাওয়ার পাশাপাশি সরাসরি ২০৩১ এশিয়ান কাপের মূল পর্বে খেলার পথও সুগম হবে।

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

মাসব্যাপী ‘বিজয় উৎসব’ আয়োজন করবে ছাত্র ফেডারেশন

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যে ৫ কারণে এআই থেকে পাওয়া ‘মাসআলা’ গ্রহণ করা যাবে না

৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৬

মামার জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

৭

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৮

ভাইয়ের বিয়েতে নেচে আলোচনায় ঢাবি শিক্ষক মোনামী, বললেন ‘বেশ করেছি’

৯

জন্মদিনের আগে রুনা লায়লাকে সোনার গিটার উপহার

১০

ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১১

অন্তঃসত্ত্বা শিক্ষিকার তলপেটে লাথি, বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

১২

শেষ সেশনের নাটকীয়তায় স্বস্তিতে বাংলাদেশ

১৩

২০৩০ বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে যে দল

১৪

শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, ভারত না দিলে কিছু করার নেই: টুকু

১৫

বাংলাদেশের সীমান্ত এলাকায় ডিসেম্বর ঘিরে ঠিক কী হচ্ছে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }