শেখ হাসিনার ফেরার ঘোষণা

বাংলাদেশের সীমান্ত এলাকায় ডিসেম্বর ঘিরে ঠিক কী হচ্ছে

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১১
বাংলাদেশের বেনাপোলের একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে বিজিবি সদস্যরা দূরবীন ব্যবহার করে সীমান্তে নজরদারি করছেন (ফাইল ছবি) ছবি:
বাংলাদেশের বেনাপোলের একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে বিজিবি সদস্যরা দূরবীন ব্যবহার করে সীমান্তে নজরদারি করছেন (ফাইল ছবি)

ডিসেম্বর ঘিরে যশোর-সাতক্ষীরা সীমান্তে বাড়তি তৎপরতা; নাইট ভিশন ক্যামেরা, থার্মাল প্রযুক্তি ও বিশেষ চেকপোস্ট স্থাপনের উদ্যোগ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল ও তল্লাশি। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা সম্পর্কে তথ্য দিলে সাধারণ নাগরিককে পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে বিজিবি। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তে এই তৎপরতার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের আশঙ্কা, শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে তার আগে বা ওই সময় ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি অংশ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে। এতে রাজনৈতিক উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন তাঁরা।

গত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে দলটির নেতা-কর্মীদের বিক্ষোভ ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও দায়িত্ব থেকে সরিয়ে দেয় সরকার। এসব ঘটনার পর সীমান্তে নজরদারি আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে নিজ এলাকায় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে খবর প্রকাশিত হয়। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি

বিজিবির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ডিসেম্বর ঘিরে অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে যশোর ও সাতক্ষীরা সীমান্তে বাড়তি সতর্কতা বজায় রাখা হচ্ছে। কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে যশোর ও সাতক্ষীরার সীমান্ত দিয়ে কেউ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। অতিরিক্ত চেকপোস্ট স্থাপন, বিশেষ টহল এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটেছে। তাঁর দাবি, দেশের বাইরে থেকে কেউ কেউ এসব কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছেন। এ অবস্থায় সীমান্ত পেরিয়ে কেউ দেশে প্রবেশ করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সে আশঙ্কা থেকেই বিজিবি সতর্ক রয়েছে।

সীমান্তে নজরদারির প্রযুক্তিগত ব্যবস্থার বিষয়ে এই বিজিবি কর্মকর্তা বলেন, নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি লেজার রেঞ্জ ফাইন্ডার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সার্চলাইট ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। সন্দেহজনক চলাচল শনাক্ত করতে এসব প্রযুক্তি সহায়ক হবে বলে আশা করছেন তাঁরা।

অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা সম্পর্কে তথ্য দিলে সাধারণ নাগরিককে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে বিজিবি। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাংলাদেশের নাগরিক হওয়ায় তাঁদের দেশে ফেরার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খানের বক্তব্য, বিজিবির প্রস্তুতি মূলত অবৈধভাবে সীমান্ত অতিক্রম ঠেকানোর জন্য। তাঁর ভাষায়, কোনো ব্যক্তি যে-ই হোন, সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অবৈধভাবে সীমান্ত পারাপারের সুযোগ দেওয়া হবে না।

সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, তাঁর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।

অবৈধভাবে প্রবেশ করলে আইনি ব্যবস্থা

সীমান্ত দিয়ে কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে, নাকি ভারতে ফেরত পাঠানো হবে—এ বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, বৈধ পাসপোর্টধারী যাত্রীরা নির্ধারিত ইমিগ্রেশন চ্যানেল দিয়ে যাতায়াত করতে পারবেন। অন্যদিকে, অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রেখেছে।

সাধারণত এ ধরনের ঘটনায় কাউকে আটক করা হলে বিজিবি তাকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

ডিসেম্বর ঘিরে পুলিশেরও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা

শুধু সীমান্ত নয়, ডিসেম্বর মাসের সার্বিক নিরাপত্তা নিয়েও প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ মাসে বিজয় দিবস ও বড়দিনসহ বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠান থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের এআইজি কামরুল মুনিরা জানান, ডিসেম্বরের অনুষ্ঠানগুলো বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁর দলের অনেক নেতা-কর্মীও পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে রয়েছেন। তাঁদের দেশে ফেরার সম্ভাবনা, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের আশঙ্কা এবং দেশের অভ্যন্তরে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে ডিসেম্বর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে বৈধ পথে দেশে ফেরা এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম—দুটি বিষয় এক নয়। বিজিবির কর্মকর্তারাও জানিয়েছেন, বৈধ পাসপোর্টধারীদের নির্ধারিত ইমিগ্রেশন চ্যানেল ব্যবহার করে যাতায়াতের সুযোগ রয়েছে। ফলে সীমান্তে বাড়তি সতর্কতার মূল লক্ষ্য অবৈধ পারাপার ঠেকানো এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করা।

সূত্র : বিবিসি বাংলা

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

মাসব্যাপী ‘বিজয় উৎসব’ আয়োজন করবে ছাত্র ফেডারেশন

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যে ৫ কারণে এআই থেকে পাওয়া ‘মাসআলা’ গ্রহণ করা যাবে না

৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৬

মামার জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

৭

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৮

ভাইয়ের বিয়েতে নেচে আলোচনায় ঢাবি শিক্ষক মোনামী, বললেন ‘বেশ করেছি’

৯

জন্মদিনের আগে রুনা লায়লাকে সোনার গিটার উপহার

১০

ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১১

অন্তঃসত্ত্বা শিক্ষিকার তলপেটে লাথি, বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

১২

শেষ সেশনের নাটকীয়তায় স্বস্তিতে বাংলাদেশ

১৩

২০৩০ বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে যে দল

১৪

শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, ভারত না দিলে কিছু করার নেই: টুকু

১৫

বাংলাদেশের সীমান্ত এলাকায় ডিসেম্বর ঘিরে ঠিক কী হচ্ছে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }