পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেষণে তাঁদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। একই সঙ্গে তাঁদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তবে নিয়োগের প্রজ্ঞাপন জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগের প্রজ্ঞাপনটি পরে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই নিয়োগ বাতিল করে নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে বাতিলের পর জারি করা প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

নিয়োগ বাতিলের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালকে কারা মহাপরিদর্শক এবং কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এ জন্য মোস্তফা কামালকে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং সাইদুল ইসলামকে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়।

নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ-সংক্রান্ত বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বিস্তারিত না জানিয়ে বলেন, তিনি হাসপাতালে রয়েছেন। এরপর ওয়েবসাইট দেখে বিষয়টি জানার পরামর্শ দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

এর আগে গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। তাঁর প্রত্যাবর্তনের পর কারা অধিদপ্তরের শীর্ষ পদটি শূন্য হয়।

এরপর নতুন কারা মহাপরিদর্শক নিয়োগ নিয়ে প্রশাসনে প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার মোহাম্মদ মোস্তফা কামাল ও মো. সাইদুল ইসলামকে যথাক্রমে আইজি প্রিজন্স ও অতিরিক্ত আইজি প্রিজন্স পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু একই দিন তাঁদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত আসে।

নিয়োগ বাতিলের পর কারা অধিদপ্তরের শীর্ষ দুই পদে নতুন করে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

কারা অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দেশের কারাগারগুলোর প্রশাসন, বন্দীদের নিরাপত্তা ও ব্যবস্থাপনা, কারা কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম এবং কারাগারের সামগ্রিক শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এ অধিদপ্তরের ওপর। ফলে আইজি প্রিজন্স পদে নিয়োগ প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

নতুন দুই সেনা কর্মকর্তার নিয়োগ বাতিলের ঘটনায় এখন কারা অধিদপ্তরের নেতৃত্বে পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীনকে ঢাকার এসবিতে, পাবনা বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আবদুল্লাহকে ট্যুরিস্ট পুলিশে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়াও নওগাঁ সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকে শিল্পাঞ্চল পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে হবিগঞ্জের মাধবপুর সার্কেলে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব কর্মকর্তা আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন অন্যথায় আগামী ২৩ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরোধ

নবীন বরণে গোলাম আযমের বই বিতরণ, সমালোচনার ঝড়

নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল

হুথিদের দখলে কৌশলগত পেরিম দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ

মির্জা ফখরুলের শূন্য আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

ব্রিকস: পশ্চিম এশিয়ার সংঘাত, দ্বন্দ্বের মাঝেই সমঝোতার রূপরেখা

বাণিজ্য সম্পর্ক ও সীমান্তে শান্তি বজায় রাখায় জোর শি-মোদির

আবার প্রমাণ হলো, ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক রাজধানী: এমপি শ্যামল

কলকাতায় সহসাই মিটছে না হোটেল সমস্যা, ভোগান্তিতে বাংলাদেশিরা

১০

শব্দতরঙ্গেই ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনা

১১

লড়াই করার সান্ত্বনা নিয়ে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

১২

ফেডারেশন কাপে আবার একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় এবার কলেজে কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের

১৪

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

১৫

মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১ দেশ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত