সদরপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান: জাল ও ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এ সময় ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে তিন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সদরপুর থানা পুলিশ সহযোগিতা করে।

অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা পাঁচ কেজি মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযান শেষে সোমবার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে তিন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—রুবেল হোসেন, পিতা মজিবর শিকদার, গ্রাম চর বলাশিয়া, ইউনিয়ন ঢেউখালী; হিরণ কাড়াল, পিতা দবির কাড়াল, গ্রাম কাড়াল কান্দি, ইউনিয়ন চর নাসিরপুর; এবং কুদ্দুস খলিফা, পিতা কাশেম খলিফা, গ্রাম হালিম হাওলাদার কান্দি, ইউনিয়ন চর নাসিরপুর।

যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার। সার্বিক সহযোগিতা করে সদরপুর থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নিষিদ্ধ সময়ে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১

ঢাকার কাছেই গ্যাসের সন্ধান, মানিকগঞ্জে কূপ খননের পরিকল্পনা

২

জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট

৩

স্পেনে কর্মসংস্থানের ফাঁদ, লিবিয়ায় জিম্মি যুবক

৪

মন্ত্রিসভা থেকে পদত্যাগে ঢাকা দক্ষিণ সিটি মেয়র নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের

৫

‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের

৬

পূজার দিনে ব্যস্ততা বাড়ে কলকাতার যে মুসলিমদের

৭

‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের বিক্ষোভে কেন এই স্লোগান

৮

ইউরোপের বিক্ষোভ অভিবাসীদের যে বার্তা দিচ্ছে

৯

ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের

১০

বিষাদের সুরে বিদায় দেবী দুর্গার, উৎসবে মাতল দেশ

১১

আত্মপ্রত্যয়ী জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী

১২

রাজনৈতিক সহিংসতায় বিপর্যস্ত পরিবার, ঝরে পড়ে সন্তানের পড়াশোনা

১৩

সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

১৪

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন: নিলোফার চৌধুরী

১৫

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: গ্রেপ্তার পৃথক অভিযোগে, মিশনের চিঠিতে আরও যা আছে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত