স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে ইসির কাছে জামায়াতের ৯ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
 ছবি:

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান।

জামায়াতের দাবিগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখা, নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারীদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করা এবং রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচন কমিশনে নিয়োগ বাতিল করা।

এ ছাড়া উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষে নিয়োগ পাওয়া প্রশাসকদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের দাবি জানিয়েছে দলটি। তফসিল ঘোষণার পর পদত্যাগ করলেও তারা যেন এবারের নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সে জন্য বিধান করার দাবি জানানো হয়েছে।

নির্বাচনে মন্ত্রী, সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিদের প্রচারণায় অংশগ্রহণ বন্ধে কঠোর আচরণবিধি প্রণয়নের দাবিও জানিয়েছে জামায়াত।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ নিয়েও আপত্তি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ওই কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে দলটি।

এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ সীমিত করার সিদ্ধান্তকে বৈষম্যমূলক উল্লেখ করে তিনি বলেন, এটি সংবিধানে বর্ণিত নাগরিকদের সমানাধিকারের নীতির পরিপন্থি। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বিষয়টি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ায় দল থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে না। আগ্রহীরা নিজ নিজ অবস্থান থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন। জাতীয় নির্বাচনকেন্দ্রিক ১১ দলীয় ঐক্য স্থানীয় সরকার নির্বাচনে কার্যকর থাকবে না বলেও জানান তিনি।

সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন

বছরে ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে কর নেই

ফেনী পলিটেকনিকে নারী শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, মুচলেকায় ছাড়া পেলেন শিবিরকর্মী

সম্পদের হিসাব দেবেন, শুধু তাঁদেরই বেতন-ভাতা বাড়ানো উচিত: টিআইবি

বোয়িং কেনায় তারেককে ট্রাম্পের ধন্যবাদ

জামালপুর শহরে নার্সের রহস্যজনক মৃত্যু

নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

এক আসামির স্থগিতাদেশে টিউলিপদের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে ১১ জানুয়ারি

কুড়িগ্রামে তিস্তার ক্রসবাঁধে ৪০ মিটার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের ২০ হাজার মানুষ

১০

নতুন পে স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

১১

রংপুরের চার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, মূল কারণ মাদক: এমপি ফেন্সি

১২

করুণা করে হলেও চিঠি দিও

১৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কক্সবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

নীহা পাকিস্তানে নাকি নেপালে—সঙ্গীকে নিয়ে রহস্য

১৫

বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত