লংমার্চ শুরু হবে শনিবার সকাল ৭টায়

‘জনদাবি’ নিয়ে মাঠে নামলেও সরকার বাধা দিচ্ছে: চট্টগ্রাম এনসিপি

চট্টগ্রাম প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯
 ছবি:

জনগণের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলেও সরকার ক্রমাগত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। দলটির নেতারা বলেছেন, গ্যাস, সার ও বিদ্যুতের সংকটে মানুষ ভোগান্তিতে থাকলেও সরকার তা সমাধানের বদলে দলীয়করণে ব্যস্ত।

শনিবার অনুষ্ঠেয় ১১ দলীয় জোটের ‘ঢাকা-চট্টগ্রাম লংমার্চ’ সামনে রেখে শুক্রবার বিকেলে নগরের চকবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির মহানগর কমিটির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, দেশে গ্যাস, সার ও বিদ্যুতের তীব্র সংকটে জনগণের চরম ভোগান্তি চলছে। কিন্তু সরকার সেদিকে ভ্রূক্ষেপ না করে দলীয়করণে ব্যস্ত রয়েছে। তিনি বলেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে মোকাবিলা করব এবং জনগণের সুবিধা-অসুবিধা বুঝতে বাধ্য করব।’

শনিবার সকাল ৭টা থেকে লংমার্চ শুরু হবে জানিয়ে আরিফ মঈনুদ্দিন বলেন, কর্মসূচি ঘিরে তাঁদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পুরো লংমার্চের পথ জনসমুদ্রে পরিণত হবে বলে তাঁরা আশা করছেন।

এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, লংমার্চে অংশ নিতে আসা দলটির নেতাদের জন্য চট্টগ্রাম সার্কিট হাউসে নির্ধারিত ভিআইপি কক্ষ বুকিং দেওয়া হলেও পরে সেখানে তাঁদের থাকতে দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, দুটি কক্ষ দুই মন্ত্রীর নামে বুকিং দেখানো হয়েছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কোনো বক্তব্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়নি।

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জনগণের ন্যায্য দাবি আদায়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ‘ঢাকা-চট্টগ্রাম লংমার্চ’ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান এনসিপির নেতারা।

শনিবার সকালে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম থেকে লংমার্চ শুরু হবে। কর্মসূচির সমাপনী হিসেবে বিকেল সোয়া পাঁচটায় নগরের লালদিঘী মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। এখানকার মানুষের ন্যায্য নাগরিক হিস্যা ও অধিকার নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিরোধী দল হিসেবে আমাদের করণীয় নিয়ে দীর্ঘ সময় ধরে মাঠে সংগ্রাম করা কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রামের এই সমাবেশে কথা বলবেন।’

এস এম সুজাউদ্দিন বলেন, লালদিঘী মাঠে বড় জমায়েতের মধ্য দিয়ে চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক জনসংযোগ তৈরি হবে বলে তাঁরা আশা করছেন।

সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, লংমার্চের মাধ্যমে তাঁরা সরকারের কাছে জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরতে চান। বিশেষ করে নাগরিক অধিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিষয়গুলো কর্মসূচিতে গুরুত্ব পাবে।

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও টিপু সুলতান।
 

সিফাতকে ছেড়ে দিন, না হলে জনগণও কাউকে ছাড় দেবে না: শফিকুর রহমান

বাংলাদেশ-ভারত নৌচলাচল চুক্তি ও এমওইউ, বৈঠকে বসতে বারবার দিল্লির চিঠি, আগ্রহ কম ঢাকার

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায়, আট বাংলাদেশিসহ ১৬ জন আটক

বারনই নদীতে হঠাৎ ভেসে উঠল বিপুল মাছ, পানির নমুনা পরীক্ষার দাবি

চীনের সঙ্গে সম্পর্ক উচ্চতর পর্যায়ে, ভারতের সঙ্গে বাস্তবতা মেনে চলতে হবে

চান্দিনার জয়দেবপুরে ফুলসজ্জিত গাড়িতে ইমামের বিদায়

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের মাঠে রিয়াল মাদ্রিদের হতাশার হার

এবার হেরেই গেল পিএসজি

ইসাকের জোড়া গোলে লিভারপুলের প্রথম জয়

১০

বন্যার পর সুড়ঙ্গে ৯ দিন: অন্ধকারে মন্ত্র জপে বেঁচে ছিলেন দুই জলবিদ্যুৎকর্মী

১১

ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি আসছেন কি না, জানে না ভারত

১২

পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

১৩

‘এক্স-ফ্যাক্টর’ নিয়ে আসা হাসানের প্রশংসায় মুখর কেন্ট সতীর্থ

১৪

মিয়ানমারে ড্রোন হামলায় ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্পৃক্ততার দাবি এনআইএর

১৫

এভারেস্টে পর্বতারোহীদের প্রস্রাবেও গলছে হিমবাহ, বছরে গলছে আড়াই হাজার টন বরফ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত