বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কাজ শুরু করেছেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে মির্জা আব্বাস সংসদ ভবনে পৌঁছালে তার দপ্তরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি নিজের জন্য নির্ধারিত কার্যালয়ে প্রবেশ করেন এবং বিভিন্ন নথিপত্র পর্যালোচনার মধ্য দিয়ে প্রথম দিনের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন মির্জা আব্বাস।
দপ্তর সূত্র জানায়, দাপ্তরিক কাজ শেষে দিনের পরবর্তী সময়ে জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেবেন তিনি।
শু/আজা