জনভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নে লং মার্চ: আখতার

স্টাফ রিপোর্টার:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯
 ছবি:

জনগণের ভোগান্তি নিরসন এবং গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যেই ১১ দলীয় ঐক্যের ব্যানারে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ অনুষ্ঠিত হবে। এতে এনসিপির অংশগ্রহণ নিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার গঠনের ছয় মাস পার হলেও গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হয়েছে।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলের কোথাও কোথাও দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। গ্যাস সংকটের কারণে শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, কৃষি মৌসুমে সার সংকট তৈরি হলে উৎপাদন ব্যাহত হয়ে ভবিষ্যতে খাদ্যসংকটের আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই ও রাহাজানির কারণে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

দ্রব্যমূল্য, সার, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন বিষয়ে জনগণের ভোগান্তি তুলে ধরতেই ১১ দলীয় ঐক্য দেশজুড়ে কর্মসূচি পালন করবে বলে জানান আখতার হোসেন।

তিনি বলেন, সরকারকে সময় দিতে তারা প্রস্তুত। তবে এই সময় জনগণের কল্যাণে ন্যায্যভাবে কাজে লাগাতে হবে।

 

শু/আজা

বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ

জলবায়ু পরিবর্তনে ঢাকা-কলকাতার লাখো মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে

সাত মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮

একাডেমি মাঠে গ্রিন হাউস ইনডোরের জায়গায় বসবে নতুন অ্যাথলেটিক ট্র্যাক

প্রত্যাশা অনেক, গোল নেই: সিরিয়ার কাছে হেরে বাংলাদেশের স্বপ্ন শেষের পথে

দক্ষিণ আফ্রিকায় রেকর্ডময় ৩৫০, তামিমকে ছাড়িয়ে হৃদয়ের নতুন ইতিহাস

এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে শান্ত

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে তর্ক-বিতর্ক

১০

শুধু রাজনৈতিক হিস্যা চাইলে হবে না, সংবিধান সংশোধনেও আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

৪৬০০ ইউনিয়নে প্রার্থী দিতে চায় এনসিপি, বড় পরীক্ষার সামনে নতুন দল

১২

বিহারের কথা মাথায় রেখে বাংলাদেশের সঙ্গে পানিচুক্তি, ‘উপযুক্ত পদক্ষেপ’ নেবে ভারত

১৩

রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা

১৪

রোহিঙ্গা ক্যাম্পে গোপনে বাড়ছে বহুবিবাহ, বেশি ঝুঁকিতে নারী ও শিশুরা

১৫

মালিকানা ফিরে পাওয়ার বিতর্কিত ধারা বাদ দিয়ে ব্যাংক রেজল্যুশন বিল সংসদে

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৪

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত