বিশেষ কমিটি থেকে বিএনপির এক সদস্য বাদ, অন্তর্ভুক্ত স্বতন্ত্র এমপি সালমান ওমর

সংবিধান সংশোধন কমিটিসহ সংসদের চার কমিটি পুনর্গঠন

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিসহ জাতীয় সংসদের চারটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি থেকে বিএনপির সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে বাদ দিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত, খাদ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও সদস্য পরিবর্তন আনা হয়েছে। বুধবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি রেখেই ১২ সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদিন, জুনায়েদ আবদুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ ওয়ালিউল্লাহ ও মোহাম্মদ সালমান ওমর।

এর আগে এই কমিটিতে বিএনপির আটজন সংসদ সদস্য ছিলেন। পুনর্গঠনের মাধ্যমে দলটির একজন সদস্যকে বাদ দিয়ে একজন স্বতন্ত্র সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপনের সময় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের সদস্যদের জন্য কমিটিতে যোগ দেওয়ার সুযোগ এখনো রয়েছে। চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগপর্যন্ত তারা চাইলে কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারবেন। তিনি বলেন, “বিরোধী দলের যে সদস্যদের থাকার কথা ছিল, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান সব সময়ের জন্যই আছে এবং থাকবে। এই কমিটির চূড়ান্ত রিপোর্ট না দেওয়া পর্যন্ত তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। তারা এলে আমরা সংবিধান সংশোধন কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করব।”

সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সুপারিশ তৈরি করে সংসদে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব পালন করবে এই বিশেষ কমিটি। ফলে কমিটির গঠন ও কার্যক্রম সংবিধান সংশোধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য করা হয়েছে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্য এলিজা জামানকে।

অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল বারী সরদারের পরিবর্তে একই দলের সংসদ সদস্য মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মোসলেহউদ্দিন ফরিদ। বিরোধী দলের অনুরোধের পরিপ্রেক্ষিতেই তাঁকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

১

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

২

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

৩

মেট্রোরেল নির্মাণকাজে টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্ত উদ্বেগজনক: ডাঃ ইরান

৪

বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ

৫

মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই

৬

পতিত অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সারাদেশের ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করবে ইউট্যাব

৭

কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

৮

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

৯

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

১০

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

১১

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

১২

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

১৩

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

১৪

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

১৫

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }