জাতীয় ঐক্যের আহ্বান

নাৎসিদের মতো আওয়ামী লীগও আর ফিরতে পারবে না- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির নেতারা আর কখনো বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নাৎসি বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের তুলনা করে তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসিরা যেমন জার্মানিতে ফিরে রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও বাংলাদেশে ফিরতে পারবে না।

গতকাল বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধি অনুযায়ী দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আগের দিন বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এর জবাবেই সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগের নেতারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। তাঁর দাবি, সীমান্তের ওপার থেকে শেখ হাসিনা অডিও কলে দলীয় নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের বাড়িঘর ভাঙচুরের নির্দেশ দিচ্ছেন। জুলাই যোদ্ধাদের ‘চরম শিক্ষা’ দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্তের ওপার থেকে বারবার অডিও কলে ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের লিস্ট করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। হুমকিও দিচ্ছেন, শীঘ্রই নাকি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেওয়া হবে।”

এরপর আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবে না। কেননা তারা যেভাবে পুরো একটি দল পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাজি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে এর উদাহরণ দেওয়া যায়, মিলে যায়। নাজিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না মাননীয় স্পিকার।”

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনাগুলোর জন্যও আওয়ামী লীগকে দায়ী করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধীদলীয় নেতা দেশের বাইরে থেকে উসকানি দেওয়ার যে অভিযোগ তুলেছিলেন, তার সঙ্গে একমত পোষণ করেন তিনি।

দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিহত করতে সরকারি দল, বিরোধী দল এবং সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রাখা প্রয়োজন।

দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

১

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

২

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

৩

মেট্রোরেল নির্মাণকাজে টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্ত উদ্বেগজনক: ডাঃ ইরান

৪

বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ

৫

মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই

৬

পতিত অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সারাদেশের ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করবে ইউট্যাব

৭

কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

৮

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

৯

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

১০

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

১১

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

১২

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

১৩

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

১৪

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

১৫

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }