৩২ ঘণ্টা পর রাজশাহীর গর্ত থেকে উদ্ধার সেই শিশুকে মৃত ঘোষণা

রাজশাহী ব্যুরো
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা সেই শিশু সাজিদকে বাঁচানো যায়নি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের বিষয়ে রাত ১০টায় ঘটনাস্থলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানাবেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সংবাদকর্মীদের ঘটনাস্থলে উপস্থিত রাখার জন্য অনুরোধ করেছেন তিনি। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন ফায়ার সার্ভিসের সদস্যরা। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

তাজুল ইসলাম চৌধুরী জানান, ৩৩ ঘণ্টার অভিযান শেষে কূপের ৫০ ফুট গভীরে থেকে শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পরপরই শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।  সেখানে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 


বুধবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় একটি পরিত্যক্ত গভীর নকলকূপে শিশুটি পড়ে যায়। উদ্ধার হওয়া সাজিদ হোসেন ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।

এদিন শিশুটির মা রুনা খাতুন বলেন, “দুই শিশুকে নিয়ে ওই মাঠে ধানগাছের খড় নিতে যাচ্ছিলাম। এ সময় সাজিদকে কোল থেকে নামিয়ে দেই। সে আমার পেছনে পেছনে হাঁটছিল। পরে পেছনে তাকিয়ে দেখি ছেলে নেই। এরপর দেখি গর্তের ভেতর থেকে মা মা বলে ডাকছে।” 

 

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর

বিষয়:

রাজশাহী

‘আমি সারাজীবন ভার্জিন ছিলাম’, মেঘনা আলমের মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

সাভারে ওরস বাতিলের দাবি, প্রশাসনের কাছে ‘তৌহিদী জনতার’ স্মারকলিপি

ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

‘মা অসুস্থ, চিকিৎসা করাতে পারছি না’, টাকা না পেয়ে ব্যাংকের সামনে কান্নায় ভেঙে পড়লেন গ্রাহক

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা ভাঙা নিয়ে প্রশ্ন

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন

সেই মাদরাসাশিক্ষকের সঙ্গে নবজাতকের ডিএনএর মিল

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমপি শাহজাহানের পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১০

২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি

১১

দ. আফ্রিকায় ব‍্যাটিংয়ের পর বোলিংয়েও ব‍্যর্থ বাংলাদেশ ‘এ’ দল

১২

দুই আসামির স্বীকারোক্তি, তবু মুগ্ধ-সিদ্ধার্থের গ্রেপ্তার নিয়ে বাবা-মায়ের প্রশ্ন

১৩

তালেবান যেভাবে আফগানিস্তান শাসন করছে

১৪

সুন্দরগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

১৫

সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে সুন্দরগঞ্জে ১০ হাজার টাকা জরিমানা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত