স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা: রাশেদ খাঁন

সিনিয়র রির্পোটার
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

ঝিনাইদহ: স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তবে স্থানীয় নির্বাচনে সেই সুযোগ দেওয়া হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

দেশে চলমান লোডশেডিংয়ে মানুষ চরম কষ্টে আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার বিষয়টি অনুধাবন করছে এবং যত দ্রুত সম্ভব এ সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখপ্রকাশ করেছেন বলেও জানান তিনি। তাঁর দাবি, এর আগে কোনো প্রধানমন্ত্রী এভাবে দুঃখপ্রকাশ করেননি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এরপরও বাংলাদেশ অনেক পরে তেলের দাম সমন্বয় করেছে। অন্যদিকে, বিদ্যুতের বর্তমান সংকটের জন্য তিনি বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট এবং অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতের সরকারের সহযোগিতা করা উচিত। কল্যাণ রাষ্ট্রব্যবস্থার মধ্যে শরিয়াহ আইনও রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

শু/আজা

চব্বিশের আন্দোলন ‘ফাইনাল যুদ্ধের রিহার্সেল’: শফিকুর রহমান

অপারেশন সিঁদুরে ধ্বংস জইশের সদর দপ্তর, আবারও গড়ে তুলল পাকিস্তান

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সংগঠনের ত্রুটি দূর করে নতুন নেতৃত্ব আনাই লক্ষ্য: রিজভী

সালমানের নতুন সিনেমার নাম ‘মনস্টার’, শুটিংয়ে নিজেই করছেন অ্যাকশন

আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে: ডা. শফিকুর রহমান

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে ‘অলংকারিক’ করার অভিযোগ হাসনাতের

উত্তেজনার মধ্যে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহ বাড়ছে: ইরানি কর্মকর্তা

১১

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন কারান শর্মা

১২

স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা: রাশেদ খাঁন

১৩

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

১৪

ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৪ জনকে: পুলিশ

১৫

বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত