নওগাঁয় সরকারি সেবা প্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের সংলাপ

নওগাঁ প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

নওগাঁয় সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস) কর্তৃক বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতার কারিগরি সহায়তায় ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো. নুরুজ্জামান বুলবুলের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু।

এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা, খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কর্মকর্তা মো. সালাহউদ্দীন, আপোসের নির্বাহী পরিচালক এস. এম. সহিদুল ইসলাম, আলোর নির্বাহী পরিচালক মাসুদুর রহমান ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সাদেকুল ইসলাম।

এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, সিএসও, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা সংলাপে বক্তব্য দেন। কর্মসূচিতে খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মোছা. আরিফা খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংলাপে বক্তারা বলেন, সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের মধ্যে সুসম্পর্ক থাকলে প্রতিটি সরকারি সেবা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া অনেকটাই সহজ হবে।

তারা বলেন, সুশীল সমাজের সদস্যদের সহযোগিতায় জনপ্রতিনিধিরা দেশের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারের বিভিন্ন সেবা পৌঁছে দিতে পারেন। অনেক সময় প্রকৃত সেবাগ্রহীতারা সরকারি বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ সম্পর্কে জানেন না।

এ কারণে সুশীল সমাজের সহযোগিতা নিয়ে সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে সংলাপে মত দেন বক্তারা।

 

শু/আজা

ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের মেয়েদের এশিয়া কাপ প্রস্তুতি

ব্রাজিলের বাংলাদেশ সফর নিয়ে কি বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ইমরান খানের ‘অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে’ পাকিস্তান সরকার

ফুটবল প্রশাসনে বাড়ছে বিদ্রোহের সুর

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাফুফেতে ধোঁয়াশা

আমি হামলার শিকার, আমাকে আত্মরক্ষা করতে হয়েছে

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা, নির্ধারিত হবে রুট ও নিরাপত্তার মান

করদাতার আয়-ব্যয়-সম্পদ নজরদারিতে ডেটাভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনা এনবিআরের

অনিবার্য কারণে ঠাকুরগাঁও সফর স্থগিত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১০

পরিচয় গোপন রেখে চাঁদাবাজির অভিযোগ জানানো যাবে ‌‘চাঁন্দাবিডি ডটকমে’

১১

রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ অন্যায়ভাবে কারাগারে আটক থাকবেন না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

আইনি ও বিচারিক সংস্কারসহ সার্বিক সংস্কারে পূর্ণ সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

১৩

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ

১৪

চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ আহত ৪

১৫

শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘আরও পেশাদার’ হওয়ার পরামর্শ তথ্যমন্ত্রী পার্থের

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত