প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হামলার অভিযোগ

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত, ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর পাটিকাবাড়ি থেকে আটক

কুষ্টিয়া শহরে বাসার সামনে এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। এরপর থেকে তাকে ধরতে অভিযান চলছিল। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সোমবার (৯ নভেম্বর) দুপুরে জাকিয়ার ওপর হামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়। পরে তার অবস্থান নিশ্চিত করে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়।

এর আগে সোমবার দুপুর ১টা ১১ মিনিটে শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় জাকিয়া। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে তার এসএসসি পরীক্ষার নির্বাচনি পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাসার সামনে গেটের কলবেল চাপার জন্য দাঁড়িয়েছিল সে। এ সময় পেছন থেকে এসে এক কিশোর ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা জাকিয়ার পেছন দিক থেকে ছুরি হাতে এগিয়ে আসে এক কিশোর। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে একের পর এক আঘাত করতে থাকে। হাত দিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করে চিৎকার করতে করতে সড়কে লুটিয়ে পড়ে জাকিয়া। পরে হামলাকারী ঘটনাস্থলে ছুরিটি ফেলে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, জাকিয়ার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে হাতে দুটি গভীর ক্ষত ছিল। সব ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। সর্বশেষ অবস্থায় সে আশঙ্কামুক্ত থাকলেও পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য হাসপাতালে রাখা হয়েছে।

জাকিয়ার পরিবারের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে তাদের পরিচয় হয়। এরপর ইমন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জাকিয়ার পরিবার ইমনের অভিভাবকদের জানালে কিছুদিন হয়রানি বন্ধ ছিল। তবে ওই ঘটনার জেরে ক্ষোভ থেকে ইমন এ হামলা চালিয়েছে বলে পরিবারের দাবি।

জাকিয়ার মা অভিযোগ করেন, মেয়েকে হত্যার উদ্দেশ্যেই বাসার গেটের সামনে এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফজল মাহমুদ এর আগে জানিয়েছিলেন, ঘটনার পর আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে। ফুটেজের মাধ্যমে অভিযুক্ত কিশোরের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।

অভিযুক্তকে গ্রেপ্তারের পর হামলার প্রকৃত কারণ, পূর্ববিরোধ এবং ঘটনার পেছনে অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের বিষয় হয়ে উঠেছে।

১

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

২

ভাইরাল ‘আবু বকর’, পাকিস্তানি নাটক যে কারণে জনপ্রিয় বাংলাদেশে

৩

পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনাকাটায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৪

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

৫

বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৬

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিব

৭

ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ

৮

দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

৯

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

১০

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত করতে সংসদে বিল

১১

২০২৭ সাল থেকে শিক্ষার্থীদের যা শেখানো হবে, জানালেন শিক্ষামন্ত্রী

১২

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণ আবারও রাজপথে নামবে: মামুনুল হক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের মিছিল

১৪

পাঁচ বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্যমন্ত্রী

১৫

আ. লীগের গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }