সারাদেশ

ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুহুর্মুহু গুলি, নেপথ্যে যা জানা গেল

পাবনা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

বালুমহাল দখল নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ; আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীকে দায়ী করছেন আহতরা

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ব্যক্তিরা এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত কাকন বাহিনীর লোকজনকে দায়ী করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পাঁচজনকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন পূর্ব টেংরী এলাকার রিপন খার ছেলে মিজান খা (২২), শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন (২৬), ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন (২৮), শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৬) এবং মহিদুল ইসলাম (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুরের কাকন বাহিনীর সঙ্গে ঈশ্বরদীর স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসানের সমর্থকদের পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় ইসলামপুর পদ্মা নদীর ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন মেহেদী হাসানের সমর্থক ছাত্রদলের নেতাকর্মীরা।

আহত ব্যক্তিদের অভিযোগ, মিছিল চলাকালে কাকন বাহিনীর লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে মেহেদী হাসানের পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন। তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থা বিবেচনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আধিপত্য বিস্তার ও বালুমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

২

মাত্র তিন ঘণ্টায় মাহিকে মিস ইউনিভার্সের মঞ্চের জন্য প্রস্তুত করেছেন নিরঞ্জন, কে তিনি

৩

বেনাপোলের কাছে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিকনেতা আহত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

৪

ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী

৫

চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ

৬

পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর

৭

স্টিভ জবস, স্যাম অল্টম্যানের পর জেনসেন হুয়াং: পদ হারিয়ে ফিরে আসা তিন টেক জিনিয়াসের আলোচিত 'কামব্যাক'-এর গল্প

৮

কোনটি অশ্বগন্ধা, কোনটি সর্পগন্ধা

৯

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

১০

‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’

১১

আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা

১২

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে

১৩

বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালালেন ‘শীর্ষ সন্ত্রাসী’, আহত ৬

১৪

সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি

১৫

ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়নে পথরেখা দরকার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }