ই-রিটার্নে বড় পরিবর্তন

দুই চাকরির আয় দেখাবেন যেভাবে

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০:০৮
 ছবি:

২০২৬-২৭ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে করদাতাদের সুবিধার জন্য রিটার্ন ফরম পূরণ, আয় ও সম্পদের তথ্য সংযোজন, সঞ্চয়পত্রের মুনাফা, উৎসে কর এবং কর পরিশোধের তথ্য ব্যবস্থাপনায় বেশ কিছু প্রযুক্তিনির্ভর সুবিধা যুক্ত হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক নির্দেশনায় এনবিআর করদাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে। সেখানে সময়মতো রিটার্ন দাখিলের সুবিধা, বিলম্বে অতিরিক্ত কর, একাধিক চাকরির আয়, সঞ্চয়পত্র, গাড়ির অগ্রিম কর, পূর্ববর্তী বছরের অতিরিক্ত করসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ করবর্ষে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে নিট প্রদেয় করের ৫ শতাংশ, সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা পাওয়া যাবে।

১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো অতিরিক্ত ফি বা প্রণোদনা ছাড়াই স্বাভাবিক নিয়মে রিটার্ন দাখিল করা যাবে। তবে এরপর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে।

১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ওপর ২ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে। এ ক্ষেত্রে অতিরিক্ত করের পরিমাণ সর্বনিম্ন ৩ হাজার টাকা। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে, যা সর্বনিম্ন ৫ হাজার টাকা।

এবারের ই-রিটার্ন ব্যবস্থায় একাধিক চাকরির আয় দেখানোর বিষয়টিও সহজ করা হয়েছে। কোনো ব্যক্তি একই করবর্ষে একাধিক প্রতিষ্ঠানে চাকরি করলে প্রতিটি চাকরির তথ্য আলাদাভাবে সংযুক্ত করতে পারবেন। এ জন্য ই-রিটার্নের **Employment Income** অংশে গিয়ে **Add Employment** অপশনের মাধ্যমে একাধিক চাকরির তথ্য ও আয় ইনপুট দিতে হবে।

অর্থাৎ, গত বছরে কেউ দুটি প্রতিষ্ঠানে চাকরি করে থাকলে দুই প্রতিষ্ঠানের বেতন ও চাকরিসংক্রান্ত তথ্য আলাদাভাবে যোগ করা যাবে। এতে একাধিক চাকরি থেকে পাওয়া আয় এক জায়গায় দেখানোর পরিবর্তে প্রতিটি চাকরির তথ্য সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

চাকরির স্থান নিয়েও নতুন নির্দেশনা দিয়েছে এনবিআর। কেউ যদি একই করবর্ষে একাধিক এলাকায় চাকরি করেন, তাহলে যে এলাকায় বেশি সময় চাকরি করেছেন সেটি লোকেশন হিসেবে নির্বাচন করতে হবে। যেমন, কোনো ব্যক্তি আট মাস ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এবং চার মাস সাতক্ষীরায় চাকরি করলে ই-রিটার্নে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন করতে হবে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও স্পষ্ট নির্দেশনা দিয়েছে এনবিআর। তাঁদের বেতন সরকারি চাকরির আয় হিসেবে নয়, **বেসরকারি চাকরির আয়** হিসেবে বিবেচনা করা হবে।

সঞ্চয়পত্রের তথ্য সংযোজনেও এবার করদাতাদের জন্য সুবিধা রাখা হয়েছে। ২০১৯ সালের ১ জুলাইয়ের পর কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে আলাদা কোনো সনদের প্রয়োজন হবে না। **Income from Financial Assets** পেজে গিয়ে সঞ্চয়পত্রের অপশনে **Import from NSD** বাটনে ক্লিক করলে অনলাইনে থাকা সঞ্চয়পত্রের তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। এরপর প্রয়োজনীয় তথ্য নির্বাচন করে **Import** করলেই তা রিটার্নে যুক্ত হবে।

তবে ৩০ জুন ২০১৯ সালের আগে কেনা সঞ্চয়পত্রের তথ্য করদাতাকে নিজেকেই ইনপুট দিতে হবে। আয় সংক্রান্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর **e-Return Ledger**-এ গিয়ে **Sync from Income** ব্যবহার করলে সঞ্চয়পত্রের উৎসে করের তথ্যও আপডেট হবে।

যৌথ নামে সঞ্চয়পত্র থাকলে নিজের অংশের উৎসে কর দাবি করার জন্যও নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। **Tax & Payment** সেকশনে **Update Tax Payment Status**-এ গিয়ে e-Return Ledger-এ প্রবেশ করতে হবে। এরপর **Claim source tax** থেকে **Sanchaypatra** এবং **Sync from Income** নির্বাচন করে নিজের অংশের জন্য প্রযোজ্য উৎসে করের পরিমাণ **TDS claim (in case of joint holder your portion only)** ঘরে দিতে হবে।

গাড়ির অগ্রিম করের ক্ষেত্রেও অনলাইন ব্যবস্থায় নির্দিষ্ট পদ্ধতি রাখা হয়েছে। **Tax & Payment** সেকশনে **Update Tax Payment Status**-এ গিয়ে e-Return Ledger থেকে **Claim AIT** নির্বাচন করতে হবে। এরপর **AIT on Car** অপশনে গাড়ির কর পরিশোধের **Unique Key বা Transaction No.** দিয়ে সার্চ করে তথ্য সংরক্ষণ করতে হবে।

গাড়ির কর সমন্বয়ের ক্ষেত্রে করদাতাকে সময়সীমার বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬-এর মধ্যে পরিশোধ করা গাড়ির করের ব্যাংক স্লিপে থাকা ট্রানজেকশন আইডি ব্যবহার করলে তা সংশ্লিষ্ট করবর্ষে সমন্বয় করা যাবে। এর আগে বা পরে পরিশোধ করা কর ওই রিটার্নে সমন্বয় হবে না।

পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয়ের ব্যবস্থাও রয়েছে। **Tax & Payment** সেকশন থেকে **Update Tax Payment Status**-এ গিয়ে e-Return Ledger-এর **Adjustment of tax refund** মেনু ব্যবহার করে আগের বছরের অতিরিক্ত পরিশোধিত করের তথ্য দেখানো যাবে। তবে উপকর কমিশনার পরবর্তীতে তথ্য যাচাই করার পর এই সমন্বয় কার্যকর হবে।

চিকিৎসক, আইনজীবীসহ পেশাজীবীদের আয়ও নির্দিষ্ট খাতে দেখাতে হবে। চিকিৎসক বা আইনজীবী হিসেবে পাওয়া আয় **Business or Profession থেকে আয়** হিসেবে প্রদর্শন করতে হবে। নিয়মিত আয়ের ক্ষেত্রে **Regular Business Income** অংশে তথ্য দিতে হবে। আর আয় থেকে উৎসে কর কেটে রাখা হলে **Business/Professional Income with TDS**-এর অধীনে **Profession/Consultancy/Other Services** অংশে তথ্য দিতে হবে।

স্বর্ণসহ অন্যান্য সম্পদের মূল্য দেখানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে এনবিআর। আগের বছর রিটার্নে যে মূল্য দেখানো হয়েছিল, সাধারণভাবে সেই মূল্যই দেখাতে হবে। তবে নতুন করে সম্পদ কেনা হলে প্রকৃত ক্রয়মূল্য দেখাতে হবে। বাজারমূল্য দেখানোর প্রয়োজন নেই।

করদাতাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিটার্ন দাখিলের পর সংশোধনের সুযোগ। অনলাইনে জমা দেওয়া রিটার্নে ভুল থাকলে দাখিলের ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন জমা দেওয়া যাবে। তবে সংশোধিত রিটার্ন একবারই দাখিল করা যাবে।

অনলাইনে রিটার্ন জমা দেওয়ার পর আলাদা করে প্রাপ্তিস্বীকারপত্রের জন্য অপেক্ষা করতে হবে না। রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় অ্যাসেসমেন্ট সম্পন্ন হবে এবং সিস্টেমে প্রাপ্তিস্বীকারপত্র ও ট্যাক্স সার্টিফিকেট তৈরি হবে। করদাতা পরবর্তী সময়ে ওয়েবসাইট থেকে এসব কাগজের কপি প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন।

তবে অনলাইনে কর পরিশোধ করার পর ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হলেও যদি সিস্টেমে কর অপরিশোধিত দেখায়, তাহলে প্রথমে সেভ করে লগ-আউট করে আবার লগ-ইন করতে হবে। এরপর **Tax and Payment** পেজে গিয়ে অবস্থা যাচাই করতে হবে। এরপরও অপরিশোধিত দেখালে এনবিআরের কল সেন্টারের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

নারী করদাতার লিঙ্গ ভুলভাবে পুরুষ দেখানোর সমস্যারও সমাধান দিয়েছে এনবিআর। টিআইএন নিবন্ধনের সময় ভুলভাবে **Male** নির্বাচন করা হয়ে থাকলে TIN সিস্টেমের **Edit/Correct/Update** অপশন থেকে তা সংশোধন করতে হবে। এরপর e-Return সিস্টেমের প্রোফাইল থেকে **Sync with TIN** অপশন ব্যবহার করে তথ্য আপডেট করা যাবে।

এনবিআর বলছে, ই-রিটার্নে করদাতাদের তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা আইন অনুযায়ী নিশ্চিত করা হবে। একই সঙ্গে অনলাইনে রিটার্ন দাখিল করলেও প্রয়োজনীয় সার্টিফাইড কপি পাওয়ার সুযোগ থাকবে।

সব মিলিয়ে এবারের ই-রিটার্ন ব্যবস্থায় করদাতার আয় ও করের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ ও সমন্বয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে একাধিক চাকরির আয়, সঞ্চয়পত্র, গাড়ির কর ও উৎসে করের তথ্য আলাদাভাবে সংযুক্ত করার সুবিধা থাকায় রিটার্ন দাখিলের প্রক্রিয়া আগের তুলনায় সহজ হওয়ার কথা বলছে এনবিআর। তবে নির্ধারিত সময়ের পর রিটার্ন দিলে অতিরিক্ত করের বোঝা এড়াতে করদাতাদের সময়সীমা এবং সংশ্লিষ্ট অপশনগুলো ব্যবহারে সতর্ক থাকতে হবে।
 

মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

আন্দোলন জোরদারের সিদ্ধান্ত ১১ দলের

শিশুদের আসক্তি ও তথ্য চুরির মামলায় ১ হাজার ৬৬৮ কোটি ডলারে মেটার আপস

ক্যান্সারের ইনজেকশনে পানি, সরকারি স্কিমের ওষুধ কালোবাজারে: ভারতে চক্রের সন্ধান

নেপাল–তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা, কারণ কি হিমবাহের বরফধস?

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি

সরকারের ১৮০ দিনের মূল্যায়নে ‘ব্যর্থ’, বিরোধীদের মন্তব্য ঢালাও: রিজভী

কক্সবাজারে সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

১০

অসচ্ছল পরিবারকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: আমিনুল হক

১১

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোদির শুভেচ্ছা

১২

সার নিয়ে আতঙ্ক দূর করতে পরিপত্র, দায়িত্বে থাকা ডিলাররাই সার বিক্রি করবেন: প্রতিমন্ত্রী

১৩

সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার: চিফ হুইপ

১৪

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল কানাডা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত