আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ভারতের সাহায্য চাইলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯
 ছবি:

শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভারতের আরও জোরালো কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান কখনো যুদ্ধকে স্বাগত জানায়নি এবং চলমান সংঘাত ইরান, এ অঞ্চল কিংবা মানবতার কারও স্বার্থেই নয়।

কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) ও ‘সাংহাই প্লাস’ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান।

সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি হামলার সময় ইরানের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নয়াদিল্লির কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানান।

পেজেশকিয়ান বলেন, তার সরকারের শুরু থেকেই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সংলাপের মাধ্যমে বিরোধ সমাধানই ইরানের নীতি। তবে যুক্তরাষ্ট্র কূটনীতির পরিবর্তে যুদ্ধ ও শক্তি প্রয়োগের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়া ইরান, অঞ্চল কিংবা মানবতার স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিদ্যমান সমস্যার সমাধানে সংলাপ ও সহযোগিতার কোনো বিকল্প নেই।

এ সময় বিভিন্ন পক্ষের সঙ্গে ভারতের যোগাযোগকে কাজে লাগিয়ে যুদ্ধ ও রক্তপাত থেকে সরে এসে সংলাপ ও সমঝোতার পথে এগোতে উৎসাহিত করার জন্য মোদির প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদিকে মোদি বলেন, সাম্প্রতিক কঠিন সময়ে ভারত ইরানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার চেষ্টা করেছে। পেজেশকিয়ানকে শান্তিপ্রিয় নেতা উল্লেখ করে শান্তি প্রতিষ্ঠায় তার প্রচেষ্টা ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে হরমুজ প্রণালির পরিস্থিতি, চাবাহার বন্দর, পরিবহন ও সামুদ্রিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই নেতা।

 

শু/আজা

তারেক রহমানকে বন্দির মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতি দুর্বল করা: রিজভী

আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: পার্থ

৯ম জাতীয় পে স্কেল অনুমোদন, এ সপ্তাহেই গেজেট

১৮৮ কর্মকর্তার পদোন্নতি-বদলিতে ৪ কোটি টাকার লেনদেনের অভিযোগ

এনজোকে নিতে ১২৫ মিলিয়ন পাউন্ডে চেলসির সঙ্গে সিটির চুক্তি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি: আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

‘চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি বলিনি’, বক্তব্য পরিষ্কার করলেন পপি

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

টেলিভিশন চ্যানেলের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

১০

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ল

১১

রংপুরে সাংবাদিক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুই আসামির যাবজ্জীবন

১২

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগে রংপুরে হিমাগার ঘেরাও

১৩

রংপুরের চার হত্যাকাণ্ড: সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

১৪

ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে কক্সবাজার সিটি কর্পোরেশন

১৫

যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত