ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের ‘গরিবের ডাক্তার’

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

ফিলিস্তিনি চিকিৎসক মাজেন আল-রানতিসিকে প্রায় চার মাস আটক রাখার পর ইসরাইলের কুখ্যাত ওফার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পর ছড়িয়ে পড়া ছবিতে ৭২ বছর বয়সি এই চিকিৎসককে অত্যন্ত শীর্ণকায় অবস্থায় দেখা গেছে। তার কপালে রয়েছে স্পষ্ট লাল ক্ষতচিহ্ন।

রোববার অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতন ও শারীরিক নিপীড়নের অভিযোগে কারাগারটি দীর্ঘদিন ধরেই সমালোচিত।
দরিদ্র ও অসচ্ছল ফিলিস্তিনিদের স্বল্প খরচে চিকিৎসাসেবা দেওয়ার জন্য মাজেন আল-রানতিসি ‘দরিদ্রের চিকিৎসক’ হিসেবে পরিচিত। গত ২১ জুন অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার আল-তিরা এলাকায় তার বাড়িতে ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করে ইসরাইলি বাহিনী।

পরে তার বিরুদ্ধে ফিলিস্তিনি অলাভজনক সংস্থা ইউনিয়ন অব হেলথ ওয়ার্ক কমিটিজের (ইউএইচডব্লিউসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিযোগে অভিযোগপত্র দাখিল করে ইসরাইলি কর্তৃপক্ষ। সংস্থাটি প্রতি বছর হাজারো ফিলিস্তিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকে।

দীর্ঘ কয়েক দশক ধরে নিম্ন আয়ের রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন আল-রানতিসি। অনেক ক্ষেত্রে তিনি চিকিৎসার ফি নিতেন না। রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহের পাশাপাশি বিনা খরচে চিকিৎসাসেবাও দিতেন তিনি। রামাল্লায় তার ক্লিনিকটি স্বল্প খরচে চিকিৎসা ও ব্যক্তিগত সহায়তা প্রত্যাশী ফিলিস্তিনিদের জন্য নির্ভরতার জায়গা হয়ে উঠেছিল।

রোগীদের ভাষ্য, ক্লিনিকের নির্ধারিত সময়ের বাইরেও তিনি ফোন ও বিভিন্ন বার্তাপ্রেরণ অ্যাপের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিতেন। এসব সেবার জন্য প্রায়ই কোনো অর্থ নিতেন না তিনি।

তার আটকের ঘটনায় পশ্চিম তীরজুড়ে নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য, সহকর্মী ও রোগীরা তার অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য প্রকাশের পাশাপাশি অবিলম্বে মুক্তির দাবি জানান। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্রিডম ফর ড. মাজেন আল-রানতিসি’ হ্যাশট্যাগে সংহতি অভিযানও শুরু করেন অধিকারকর্মীরা।

আটকের সময় ইসরাইলি কর্তৃপক্ষ তার আটকের কারণ জানায়নি। এমনকি তাকে কোথায় রাখা হয়েছে, সে সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: প্রেস টিভি

১

পুলিশের কাজ অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করা, বিচার করা নয়: সাদিক কায়েম

২

তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে; আবার বলছে প্রথমবার বাইরে: জামায়াত এমপি মাসুদ

৩

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের ‘গরিবের ডাক্তার’

৪

‘১৬ অক্টোবর ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত সেক্রেটারিসহ ৩ জন বৈঠক করেছেন’

৫

উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই

৬

রোহিঙ্গা সংকটের দীর্ঘ ছায়া: মাদকের বিস্তার, চাপে পরিবেশ-অর্থনীতি ও নিরাপত্তা

৭

পাখি দেখা মস্তিষ্কের বার্ধক্য ধীর করতে পারে, ডিমেনশিয়ার যত্নেও বাড়ছে ব্যবহার

৮

উইকেট যেমনই হোক, ‘হার্ড ওয়ার্ক’ দেখতে চান সিমন্স

৯

বোমা ফাটিয়ে অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

১০

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব : রাষ্ট্রপতি

১১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

১২

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, অগ্নিনিরাপত্তায় ঝুঁকিতে ১৫০ হোটেল-রিসোর্ট

১৩

লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি

১৪

সাফের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ

১৫

মিরপুরের উইকেট নিয়ে প্রশ্নে হাসিতে ফেটে পড়লেন স্যামি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত