জিয়াউর রহমান, খালেদা জিয়া, ৭ নভেম্বর ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নতুন বিষয়

নতুন পাঠ্যবইয়ে আবার বদলাচ্ছে ইতিহাস; রাজনৈতিক প্রভাবমুক্ত ইতিহাস রচনার তাগিদ বিশেষজ্ঞদের

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নতুন বিষয় যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তৃতীয় থেকে দশম শ্রেণির বিভিন্ন বইয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নতুন আলোচনা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এনসিটিবির একটি নথিতে বাংলা সাহিত্য, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে মোট ১৪টি সংযোজন ও সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাস’ তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি।

তবে বিভিন্ন সরকারের আমলে রাজনৈতিক পালাবদলের সঙ্গে পাঠ্যবইয়ের ইতিহাসের বর্ণনা বদলে যাওয়ার ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন শিক্ষাবিদেরা। তাঁদের মতে, কোনো রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি নয়, বরং প্রামাণ্য নথি, নির্ভরযোগ্য তথ্য ও ঐতিহাসিক গবেষণার ভিত্তিতে পাঠ্যবইয়ের বিষয়বস্তু নির্ধারণ করা উচিত।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, ২০২৭ সালের পরিবর্তন মূলত বিদ্যমান বইয়ে কিছু বিষয় সংযোজন ও পরিমার্জনের মধ্যে সীমিত থাকবে। বড় ধরনের পরিবর্তন আসতে পারে ২০২৮ সালের শিক্ষাক্রমে।

মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসে নতুন সংযোজন

এনসিটিবির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘উই রিভোল্ট’ বিদ্রোহ ও স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত বিষয় যুক্ত করা হবে। তৃতীয় থেকে সপ্তম শ্রেণির বইয়ে সংক্ষেপে এবং অষ্টম থেকে দশম শ্রেণির বইয়ে তুলনামূলক বিস্তারিতভাবে বিষয়টি তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ অংশে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনী যুক্ত করা হবে। নবম ও দশম শ্রেণির বাংলা বইয়ে থাকবে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ প্রবন্ধ।

মুক্তিযুদ্ধের অন্যান্য বিষয়ও যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে। ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং অষ্টম শ্রেণির বাংলা বইয়ে মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্স নিয়ে লেখা রাখার পরিকল্পনা রয়েছে। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সাংগঠনিক প্রস্তুতি এবং ১৯৭১ সালের ৪ এপ্রিলের তেলিয়াপাড়া বৈঠক সম্পর্কেও পড়বে।

স্বাধীনতার পরের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলি ‘সিপাহি-জনতার বিপ্লব’ হিসেবে বিভিন্ন শ্রেণির বইয়ে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। অষ্টম এবং নবম-দশম শ্রেণির বইয়ে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকা নিয়ে আলোচনা যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়েও নতুন বিষয় থাকবে। চতুর্থ শ্রেণির বইয়ে ‘শহিদ আনাসের কথা’ এবং নবম ও দশম শ্রেণির বইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নিয়ে লেখা যুক্ত করার কথা রয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণ, ঘটনাপ্রবাহ, আন্দোলনকারীদের মৃত্যু, তাঁদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা ও ঐতিহাসিক গুরুত্ব বয়স উপযোগীভাবে পাঠ্যবইয়ে তুলে ধরা হবে। নবম ও দশম শ্রেণির ইতিহাস বইয়ে আগের আওয়ামী লীগ সরকারের আমলের গুম, হত্যাকাণ্ড, অর্থ পাচার, নির্বাচনী ব্যবস্থা, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা ও গণমাধ্যমের ওপর হস্তক্ষেপের বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগের কথাও তিনি জানান।

সরকার বদলের সঙ্গে বদলেছে পাঠ্যবই

বাংলাদেশের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিভিন্ন সরকারের আমলে একাধিকবার পরিবর্তিত হয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে নিয়ে বিষয়বস্তু যুক্ত করা হয়। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর শেখ মুজিব ও তাঁর ৭ মার্চের ভাষণের উল্লেখ কমানো বা বাদ দেওয়ার পাশাপাশি স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে জিয়াউর রহমানকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর পাঠ্যবই পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। পরবর্তী সংশোধনে শেখ মুজিবের জীবনী ও স্বাধীনতার ঘোষণায় তাঁর ভূমিকা আবার যুক্ত হয়; অন্যদিকে জিয়াউর রহমানের নাম বাদ পড়ে।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ২০২২ সালের জাতীয় শিক্ষাক্রম বাতিল করে ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যায়। এরপর ২০২৫ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণা নিয়ে নতুন বর্ণনা যুক্ত হয়। একই সময়ে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা এবং শেখ মুজিব ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কিছু লেখা সংশোধন বা বাদ দেওয়ার ঘটনাও ঘটে।

রাজনৈতিক বিবেচনায় ইতিহাস লেখা উচিত নয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও শিক্ষাক্রম বিশেষজ্ঞ অধ্যাপক সিদ্দিকুর রহমান মনে করেন, সরকার পরিবর্তনের সঙ্গে পাঠ্যবইয়ের ইতিহাস বদলে যাওয়া উচিত নয়। তাঁর মতে, ক্ষমতায় থাকা দলের পছন্দ অনুযায়ী ইতিহাস সাজালে পাঠ্যবইয়ের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহে বিভিন্ন ব্যক্তির অবদান প্রমাণের ভিত্তিতে তুলে ধরতে হবে। কারও ভূমিকা কমিয়ে বা বাড়িয়ে দেখানো উচিত নয়। ঐতিহাসিক ঘটনা উপস্থাপনে নথিভুক্ত তথ্য এবং প্রয়োজন অনুযায়ী প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি।

অধ্যাপক সিদ্দিকুরের মতে, নিরপেক্ষ ও যোগ্য বিশেষজ্ঞদের দিয়ে পাঠ্যবইয়ের ইতিহাস রচনা করা প্রয়োজন। বিষয়ভিত্তিক দক্ষতার ভিত্তিতে লেখক নির্বাচন এবং তদবিরের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের লেখার দায়িত্ব পাওয়া ঠেকাতে স্থায়ী নীতিমালা থাকা উচিত। সরকার বা ক্ষমতাসীন দল পরিবর্তিত হলেও পাঠ্যবই ও শিক্ষাক্রম তৈরির নীতিমালা অপরিবর্তিত রাখার ওপরও জোর দেন তিনি।

২০২৮ সালে বড় পরিবর্তনের পরিকল্পনা

এনসিটিবি জানিয়েছে, ২০২৮ সালের শিক্ষাক্রম নিয়ে চলতি মাস থেকেই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এর আগে ২০২৭ সালে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য দুটি করে চারটি নতুন বই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও আনন্দময় শিক্ষা বিষয়ে বই যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ে ‘তৃতীয় ভাষা’ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তি নিয়েও বিষয়বস্তু বাড়ানোর উদ্যোগ রয়েছে।

তবে নতুন সংযোজনের চেয়েও বড় প্রশ্ন থেকে যাচ্ছে ইতিহাস রচনার পদ্ধতি নিয়ে। বিশেষজ্ঞদের মতে, পাঠ্যবইয়ে রাজনৈতিক পালাবদলের প্রতিফলন নয়, বরং তথ্যের নির্ভুলতা, বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি ও ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে বিষয়বস্তু নির্ধারণ নিশ্চিত করাই হওয়া উচিত শিক্ষাক্রম প্রণয়নের মূল লক্ষ্য।

১

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা করছে সরকার: মাহদী আমিন

২

বিএনপির সংসদীয় দলের জরুরি সভা আজ, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি

৩

ধর্মীয় বৈচিত্র্যে এগিয়ে কয়েকটি জেলা, পিছিয়ে অর্থনীতি ও কর্মসংস্থানে

৪

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’

৫

সেনাপ্রধানকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান আইএসপিআরের

৬

মানবপাচারের উচ্চ ঝুঁকির ১০ দেশে ২১ মাসে গেছেন ৪১ হাজারের বেশি বাংলাদেশি

৭

স্কুলছাত্রী তাজমিন হত্যা : আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের

৮

রিয়াদ রুটে বিমানের দুই ফ্লাইট স্থগিত

৯

প্রায় ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, আটক দীপকে-রাঠীসহ চারজন

১০

উত্তাল দিল্লি, সরব তারকারা

১১

আটক সিজেপির তিন নেতার খোঁজ নেই, মুক্তি পেলেন নেহা বোরা

১২

পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় ৮ জন নিহত, বন্দুকধারীও মৃত

১৩

রংপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

১৪

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

১৫

ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত