আরও আটজনের বিষয়ে পৃথক সুপারিশ, হল সংসদের জিএসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক পেটানোর ঘটনায় চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতা ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। একই ঘটনায় আরও আটজনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত, ব্যবস্থা গ্রহণ ও সতর্ক করার সুপারিশ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে সাংবাদিকদের সামনে তদন্ত কমিটির সুপারিশ তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

উপাচার্য জানান, গত ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলে সংঘটিত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তৈরি লিখিত প্রতিবেদন বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা পড়ে।

তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের প্রস্তাব করা হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তী, শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলামের বিরুদ্ধে।

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন প্রমাণ অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরীফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ পাওয়া তিন ছাত্রদল নেতাকে এর আগে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত কী হবে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপের ওপর নির্ভর করছে।

১

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা করছে সরকার: মাহদী আমিন

২

বিএনপির সংসদীয় দলের জরুরি সভা আজ, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি

৩

ধর্মীয় বৈচিত্র্যে এগিয়ে কয়েকটি জেলা, পিছিয়ে অর্থনীতি ও কর্মসংস্থানে

৪

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’

৫

সেনাপ্রধানকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান আইএসপিআরের

৬

মানবপাচারের উচ্চ ঝুঁকির ১০ দেশে ২১ মাসে গেছেন ৪১ হাজারের বেশি বাংলাদেশি

৭

স্কুলছাত্রী তাজমিন হত্যা : আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের

৮

রিয়াদ রুটে বিমানের দুই ফ্লাইট স্থগিত

৯

প্রায় ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, আটক দীপকে-রাঠীসহ চারজন

১০

উত্তাল দিল্লি, সরব তারকারা

১১

আটক সিজেপির তিন নেতার খোঁজ নেই, মুক্তি পেলেন নেহা বোরা

১২

পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় ৮ জন নিহত, বন্দুকধারীও মৃত

১৩

রংপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

১৪

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

১৫

ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত