খেলা

বিগব্যাশে মুস্তাফিজকে ঘিরে বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তবে শুধু মাঠের লড়াই নয়, তাঁকে ঘিরে মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। বাংলাদেশি সমর্থকদের এক ছাতার নিচে আনতে উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস।

বিগ ব্যাশের ১৬তম আসরে রেনেগেডসের জার্সিতে মাঠ মাতাবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত মুস্তাফিজ টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বজুড়ে ৪০০টিরও বেশি উইকেট শিকার করেছেন।

মুস্তাফিজের আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশি সমর্থকদের জন্য আয়োজন করা হবে ‘দ্য ফিজ বে’। লাল-সবুজের সমর্থকদের এক জায়গায় জড়ো করে গ্যালারিতে বাংলাদেশের উপস্থিতি ও উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

শুধু বিশেষ গ্যালারি নয়, বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে টিকিটে ছাড়ও। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কেনার ক্ষেত্রে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।

বিগ ব্যাশে অভিষেকের অপেক্ষায় থাকা মুস্তাফিজও রোমাঞ্চিত। রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো খেলতে মুখিয়ে আছেন তিনি। ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামাকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন বাংলাদেশের এই পেসার। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই এখন তাঁর লক্ষ্য।

মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও মুস্তাফিজকে নিয়ে আশাবাদী। তাঁর বিশ্বাস, অভিজ্ঞ এই পেসারের বোলিং দক্ষতা এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার সামর্থ্য দলের শক্তি বাড়াবে।

আইএল টি-টোয়েন্টির ব্যস্ততা শেষ করেই রেনেগেডস শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের এই তারকা পেসারের।

কাটারের জাদুতে আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার প্রতিপক্ষ ব্যাটারদের বিভ্রান্ত করেছেন মুস্তাফিজ। এবার তাঁর সেই বোলিং-জাদু দেখার অপেক্ষায় মেলবোর্ন। একই সঙ্গে এমসিজির গ্যালারিতে লাল-সবুজের উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

১

হামের টিকা কেনায় বিলম্ব-ব্যর্থতা: অন্তর্বর্তী সরকারের দায় খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিশন

২

অবশেষে ৭০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে জাহাজ

৩

কংগ্রেসের দুই কক্ষ ডেমোক্র্যাটদের দখলে, চাপে ট্রাম্পের নীতি

৪

মাইক্রোপ্লাস্টিক, ভারী ধাতু ও অ্যান্টিবায়োটিকের উপস্থিতি; বাজারের অর্ধেক মাছের নমুনায় সালমোনেলা

৫

ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখাল ডিবি, মুচলেকায় ছাড়া পাচ্ছেন রাজীব ঘোষ

৬

২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা

৭

ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য

৮

বিগব্যাশে মুস্তাফিজকে ঘিরে বিশেষ আয়োজন

৯

সিলেটে বাংলাদেশকে ধবলধোলাইয়ের স্বপ্ন স্যামির

১০

শ্রমিক আন্দোলনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: আ.লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার আসামি

১১

সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য

১২

পোশাককর্মী তৌফিকের মৃত্যুর দায় বিএনপি এড়াতে পারে না: বিপ্লবী ছাত্র মৈত্রী

১৩

ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ভারত ও পাকিস্তানের কী হবে?

১৪

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মঈন খান

১৫

ডেমোক্র্যাটদের জয়ে নেতানিয়াহুকে হটানোর স্বপ্ন দেখছে ইসরায়েলি বিরোধীরা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত