খেলা

ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে ভারত। তবে শিরোপা ধরে রাখার চাপ নিয়ে ভাবতে চায় না দলটি। বরং মাঠে ভালো ফুটবল খেলাই তাদের মূল লক্ষ্য। এমনটাই জানিয়েছেন ভারতীয় কোচ নওশাদ মুসা।

আজ বুধবার ঢাকার একটি হোটেলে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুসা স্বীকার করেন, ভারতীয় সুপার লিগ (আইএসএল) চলমান থাকা এবং নিউজিল্যান্ড সফরের পরিকল্পনার কারণে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়নি দল। এ কারণে তুলনামূলক তরুণ দল নিয়ে আঞ্চলিক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারত।

মুসা বলেন, ‘আমি একটি তরুণ দল নিয়ে এসেছি। এর কারণ, নিউজিল্যান্ডে আমাদের একটি প্রীতি সফরও রয়েছে, যেখানে অন্য একটি দল দুটি ম্যাচ খেলবে। তবে চাপের কথা বললে, আমি চাপ উপভোগ করি। চাই, আমার খেলোয়াড়রা নির্ভার হয়ে খেলুক।’

২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৪-০ গোলে হারানোসহ অতীতে ভারতের আধিপত্যের প্রসঙ্গ উঠলে প্রতিপক্ষকে খাটো করে না দেখার সতর্কবার্তা দেন মুসা।

তিনি বলেন, ‘পাকিস্তান এখন সম্পূর্ণ ভিন্ন একটি দল। তাদের অনেক খেলোয়াড় ইউরোপে খেলছে। এমনকি কেউ কেউ সেখানকার চতুর্থ বা পঞ্চম বিভাগের ক্লাবেও রয়েছে। তাদের শক্তিশালী দল আছে এবং আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। অবশ্যই আমরা ম্যাচটি জিততে চাই।’

উদ্বোধনী ম্যাচের কৌশলগত পরিকল্পনা প্রকাশ করতে রাজি হননি ভারতের কোচ। তবে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী তিনি।

ভারতের অধিনায়ক নাথান রদ্রিগেজও চ্যাম্পিয়নশিপের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। তাঁর মতে, চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত দল।

ভারত-পাকিস্তান দ্বৈরথ বাড়তি চাপ তৈরি করবে কি না, এমন প্রশ্নে নাথান বলেন, এটি বরং খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে। ‘এখানে কোনো চাপ নেই। তবে নিজেদের সেরাটা দিতে এবং মাঠে সর্বস্ব উজাড় করে খেলতে অনুপ্রেরণা থাকবে। আশা করি, আমরা ভালো ফল পাব।’

এদিকে পাকিস্তানের অধিনায়ক আলমগীর গাজীও প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি জানান, কিছু লজিস্টিক সমস্যা ও খেলোয়াড়দের দলের সঙ্গে যোগ দিতে বিলম্ব হওয়া সত্ত্বেও পাকিস্তানের প্রস্তুতি ক্যাম্প সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে। দলের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত। টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের জন্য তাঁরা প্রস্তুত।

উদ্বোধনী ম্যাচটিকে বিশেষ হিসেবে উল্লেখ করে আলমগীর বলেন, ভালো ফুটবল খেলে টুর্নামেন্টে ইতিবাচক সূচনা করতে চায় তাঁর দল।

১

হামের টিকা কেনায় বিলম্ব-ব্যর্থতা: অন্তর্বর্তী সরকারের দায় খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিশন

২

অবশেষে ৭০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে জাহাজ

৩

কংগ্রেসের দুই কক্ষ ডেমোক্র্যাটদের দখলে, চাপে ট্রাম্পের নীতি

৪

মাইক্রোপ্লাস্টিক, ভারী ধাতু ও অ্যান্টিবায়োটিকের উপস্থিতি; বাজারের অর্ধেক মাছের নমুনায় সালমোনেলা

৫

ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখাল ডিবি, মুচলেকায় ছাড়া পাচ্ছেন রাজীব ঘোষ

৬

২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা

৭

ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য

৮

বিগব্যাশে মুস্তাফিজকে ঘিরে বিশেষ আয়োজন

৯

সিলেটে বাংলাদেশকে ধবলধোলাইয়ের স্বপ্ন স্যামির

১০

শ্রমিক আন্দোলনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: আ.লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার আসামি

১১

সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য

১২

পোশাককর্মী তৌফিকের মৃত্যুর দায় বিএনপি এড়াতে পারে না: বিপ্লবী ছাত্র মৈত্রী

১৩

ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ভারত ও পাকিস্তানের কী হবে?

১৪

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মঈন খান

১৫

ডেমোক্র্যাটদের জয়ে নেতানিয়াহুকে হটানোর স্বপ্ন দেখছে ইসরায়েলি বিরোধীরা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত