রাজনীতি

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে তর্ক-বিতর্ক

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
 ছবি:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইনে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনসহ বিভিন্ন গুরুতর অপরাধ মোকাবিলায় এসআরবিকে বিশেষ ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিলটি উত্থাপনের সময় বিরোধী দল আপত্তি জানালেও পরে বিষয়টি নিয়ে সমঝোতা হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিলটির বিষয়ে আপত্তি জানান। 

নাহিদ ইসলাম বলেন, র‌্যাব ফ্যাসিবাদী সরকারের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যা ও আয়নাঘরের মতো ঘটনার কারণে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনের আগে সব রাজনৈতিক দল র‌্যাব বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। বিএনপিও এমন প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু র‌্যাবের মতো আরেকটি প্রতিষ্ঠান করার কথা তারা বলেনি। নাহিদ ইসলাম বলেন, ‘এখন নতুন মোড়কে র‌্যাব পুনর্গঠন করা হচ্ছে। এটা বিলুপ্ত করা হোক। বিশেষায়িত ইউনিট করতে হলে আগে সংসদে বিস্তারিত আলোচনা করা হোক।’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল র‌্যাব নামে কোনো সংগঠন থাকবে না। সেই প্রতিশ্রুতি অনুযায়ী র‌্যাব বিলুপ্ত করা হচ্ছে। তবে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের কর্মকাণ্ডের কারণে কি পুলিশ বাহিনী বিলুপ্ত করে দিতে হবে? তাঁর বক্তব্য, কোনো বাহিনীর একজন কর্মকর্তার অপরাধের কারণে পুরো বাহিনী বিলুপ্ত করার যুক্তি নেই।

এরপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা র‌্যাব বিলুপ্তির প্রস্তাব সমর্থন করেন। তবে নতুন একটি সংস্থা গঠনের বিষয়ে আরও চিন্তাভাবনা করে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বিষয়টি বিবেচনার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত নতুন বিশেষায়িত ইউনিটে জবাবদিহি ও স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোনো সদস্য শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধে তদন্ত ও বিচারের জন্য কাঠামো রাখা হয়েছে। এ বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির আলোচনায় বিরোধী দলের সদস্যদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন। মূল প্রস্তাবে সংসদীয় কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তিনি সময় বাড়িয়ে চার কার্যদিবস করার প্রস্তাব দেন। বিরোধী দল এতে সমর্থন জানায়।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং পুলিশ বাহিনীকে সহায়তার জন্য আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক একটি বিশেষায়িত ইউনিট প্রয়োজন। ইউনিটের ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

বিলের ৪ ধারায় পুলিশ বাহিনীর আওতাধীন এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট থাকার কথা বলা হয়েছে। সরকারের প্রয়োজন অনুযায়ী পুলিশ বাহিনী, শৃঙ্খলা বাহিনী এবং নির্ধারিতসংখ্যক কর্মকর্তা, আর্মড পার্সোনেল বা কর্মচারী পদায়ন বা প্রেষণে নিয়োগের মাধ্যমে এই ইউনিট গঠন করা হবে। এসআরবির সদর দপ্তর থাকবে ঢাকায়।

এসআরবির একজন মহাপরিচালক থাকবেন। বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বা তার ঊর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে সরকার তাঁকে নিয়োগ দেবে। মহাপরিচালক ইউনিটের প্রশাসনিক, আর্থিক ও অপারেশনাল ক্ষমতা প্রয়োগ করবেন। বিলের ১০ ধারায় এসআরবির দায়িত্ব ও কার্যাবলি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন, বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, মাদক ও সাইবার অপরাধ দমন এবং গুম ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানব পাচার, অপহরণসহ মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার দায়িত্বও থাকবে এসআরবির।

আদালত, সরকার অথবা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে কোনো ফৌজদারি অপরাধ তদন্তের দায়িত্বও পেতে পারে এসআরবি। মহাপরিচালক পুলিশের সাব-ইন্সপেক্টর বা তার ঊর্ধ্ব পদমর্যাদার কোনো সদস্যকে তদন্তের দায়িত্ব দিতে পারবেন। তদন্তের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ও সংশ্লিষ্ট আইন-বিধি অনুসরণ করতে হবে।

বিলে এসআরবির কোনো স্থানে প্রবেশ, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতার কথাও বলা হয়েছে। তবে এসব ক্ষমতা ফৌজদারি কার্যবিধি ও বিদ্যমান অন্যান্য আইনের বিধান অনুসরণ করে প্রয়োগ করতে হবে। তদন্তের প্রয়োজনে এসআরবির হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদের ব্যবস্থাও থাকবে।

কোনো সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ বা এমন অভিযোগের যৌক্তিক কারণ থাকলে তাঁকে আটক করার ক্ষমতাও রাখা হয়েছে। তবে আটককারী কর্মকর্তাকে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে এবং আটক সদস্যকে লিখিতভাবে আটকের কারণ জানাতে হবে। কোনো সদস্য ১৫ দিনের বেশি আটক থাকলে প্রতি সাত দিন অন্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিতে হবে।

এসআরবি সদস্যদের শৃঙ্খলা লঙ্ঘনের জন্য গুরুদণ্ড ও লঘুদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সদস্যদের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ এবং বাহিনীর সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিরসনে ‘অভিযোগ প্রতিকার কমিটি’ গঠনের বিধান রাখা হয়েছে।

আইনটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে র‌্যাব গঠনসংক্রান্ত সংশ্লিষ্ট বিধান রহিত হবে। তবে নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত ‘র‌্যাবের কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা বিধিমালা, ২০০৫’ প্রয়োজনীয় অভিযোজনসহ এসআরবির ক্ষেত্রে প্রযোজ্য থাকবে।

এদিন সংসদে আরও দুটি বিল উত্থাপন করা হয়। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ বিল উত্থাপন করেন। বিল দুটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ

জলবায়ু পরিবর্তনে ঢাকা-কলকাতার লাখো মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে

সাত মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮

একাডেমি মাঠে গ্রিন হাউস ইনডোরের জায়গায় বসবে নতুন অ্যাথলেটিক ট্র্যাক

প্রত্যাশা অনেক, গোল নেই: সিরিয়ার কাছে হেরে বাংলাদেশের স্বপ্ন শেষের পথে

দক্ষিণ আফ্রিকায় রেকর্ডময় ৩৫০, তামিমকে ছাড়িয়ে হৃদয়ের নতুন ইতিহাস

এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে শান্ত

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে তর্ক-বিতর্ক

১০

শুধু রাজনৈতিক হিস্যা চাইলে হবে না, সংবিধান সংশোধনেও আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

৪৬০০ ইউনিয়নে প্রার্থী দিতে চায় এনসিপি, বড় পরীক্ষার সামনে নতুন দল

১২

বিহারের কথা মাথায় রেখে বাংলাদেশের সঙ্গে পানিচুক্তি, ‘উপযুক্ত পদক্ষেপ’ নেবে ভারত

১৩

রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা

১৪

রোহিঙ্গা ক্যাম্পে গোপনে বাড়ছে বহুবিবাহ, বেশি ঝুঁকিতে নারী ও শিশুরা

১৫

মালিকানা ফিরে পাওয়ার বিতর্কিত ধারা বাদ দিয়ে ব্যাংক রেজল্যুশন বিল সংসদে

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৪

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত