৪ ঘণ্টা বিলম্বের পর উড়ল প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০১:১০
 ছবি:

প্রায় ৪ ঘণ্টা বিলম্বের পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি জাপান সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে নারিতা বিমানবন্দর ছেড়ে গেছে। উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গী দলের অন্য সদস্যরা রয়েছেন।

এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাপানের টোকিও থেকে ঢাকাগামী ফ্লাইটের বিলম্ব হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় এ ত্রুটি দেখা দিয়েছিল।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যায়। তবে উড্ডয়নের আগেই রানওয়েতে থেমে যায় সেটি। প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা করেন, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারছে না।

তিনি আরও জানান, দুই প্রকৌশলী ত্রুটি সারানোর কাজ করছেন। সমস্যা সমাধান হলে ফ্লাইটটি আবার যাত্রা শুরু করবে। পরে উড়োজাহাজটি ফিরিয়ে টারমাকে নেওয়া হয়।

জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিও থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটটির বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

১

আগামী নির্বাচনে এনসিপির প্রধান বিরোধীদল হওয়ার সম্ভাবনা থাকবে: রাশেদ খাঁন

২

গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ : মামুনুল হক

৩

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন না বোন, পারলে নভেম্বরে চলে আসেন: শেখ হাসিনার উদ্দেশে মঞ্জু

৪

রাজধানীতে লংমার্চের প্রচার মিছিলে স্ট্রোক করে জামায়াত নেতার মৃত্যু

৫

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

৬

১২ বছরের রেকর্ড ভেঙে সোনা জিতলেন ইরফানা

৭

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর, জটিলতা

৮

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের ইঙ্গিত, মজুত জানতে ১৫ দিনের পর্যবেক্ষণ

৯

সুন্দরবনে মাছের মজুদ: বেড়েছে ৯ প্রজাতির, কমেছে ৬

১০

নভেম্বর থেকেই রাজপথ দখলের প্রস্তুতি জামায়াত-এনসিপির, ঐক্য নিয়েও প্রশ্ন

১১

ভারতকে করিডোর দেওয়ার পাঁয়তারা মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম

১২

ইসরায়েলের নির্বাচনে অচলাবস্থা, কী সমীকরণ ভারত, ইরান ও গাজার

১৩

সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়ি-দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

১৪

স্ত্রী-সন্তান হারানো ফুটবলারের পাশে দাঁড়িয়েছিলেন মেসি-অ্যান্তোনেলা

১৫

বিশ্বকাপের ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত