৫৭ জিম্মি উদ্ধার, আটক পাঁচ; পিস্তল, দেশীয় বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে আহত বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে জিম্মি থাকা রোহিঙ্গা ও বাঙালি নাগরিকদের উদ্ধারে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। অভিযানে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। নিহত সেনাসদস্যের নাম মো. তিতাস শেখ (২৭)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ছিলেন। বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা সূত্রে জানা যায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৫টায় ঘটনাস্থলে পৌঁছায়।

আইএসপিআর জানায়, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে সেনাবাহিনীর সৈনিক তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযানে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

আইএসপিআর জানায়, কর্তব্যরত অবস্থায় তরুণ সেনাসদস্য তিতাস শেখের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সেনাবাহিনী।

১

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

কারফিউ থেকে ‘মার্চ টু ঢাকা’ ঠেকানোর ছক, সাত নেতার বিরুদ্ধে যেসব অভিযোগ

৩

১২ ঘণ্টা পর গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীর চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে গেল পুলিশ

৪

নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্নায়ও সিসার ঝুঁকি, ভাত-খিচুড়িতে মিলেছে বিপজ্জনক মাত্রা

৫

ভোটের মাঠে হার, ইরান যুদ্ধ থেকে দূরত্ব বাড়াচ্ছেন ট্রাম্পের মিত্ররা

৬

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু

৭

ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা

৮

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

৯

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

১০

ট্রাম্প মানলেও নারাজ নেতানিয়াহু

১১

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা

১২

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

১৩

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

১৪

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

১৫

২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত